চন্দ্রকোনারোডে কাল বিজেপির প্রতিবাদ মিছিল, শুভেন্দুর উপস্থিতির আগে আজ শহরজুড়ে পতাকা সজ্জা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে প্রতিবাদ মিছিল করতে চলেছে বিজেপি নেতৃত্ব। এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তার আগে অর্থাৎ সোমবার দলীয় পতাকা দিয়ে সাজিয়ে তোলা হলো গোটা শহর। সকাল থেকে রাত পর্যন্ত দলীয় পতাকা নিয়ে গোটা শহর সাজিয়ে তোলা হয় বিজেপির তরফ থেকে। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য নেতা মদন রুইদাস, সাংগঠনিক ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌড়ি সহ একাধিক জেলা ও মন্ডলের বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা।

