শীতের দাপটে স্তব্ধ আলিপুরদুয়ার, কুয়াশায় ঢেকে গেল জাতীয় ও রাজ্য সড়ক।
আলিপুরদুয়ার, নিজস্ব:- শনিবার সকাল থেকে কুয়াশার চাদরে মোড়া এলাকা। সঙ্গে কনকনে ঠান্ডা হওয়া। হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু অবস্থা এলাকাবাসীর। এদিন সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা ছিল জাতীয় ও রাজ্য সড়ক। অনেক বেলা পর্যন্ত শহরের রাস্তাঘাটে অন্যদিনের তুলনায় লোকজন কমছিল। এই ঘন কুয়াশার কারণে এদিন সকাল থেকে রাস্তার যান চলাচল সমস্যায় পড়ে। বাস-লরি মোটর সাইকেল ইত্যাদি যানবাহন খুব ধীর গতিতে লাইট জ্বালিয়ে চলাচল করছে।

