দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল গাজোল, ইউনূসের কুশপুতুল দাহ হিন্দু সুরক্ষা মঞ্চের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা জেলার গাজোলে সোমবার রাতে গাজোল হিন্দু সুরক্ষা মঞ্চ কমিটির উদ্যোগে বাংলাদেশের জিহাদী শক্তির দ্বারা নির্মমভাবে দিপু চন্দ্র দাস কে পুড়িয়ে মারার প্রতিবাদে এবং সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে গাজোলে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল করেন। এছাড়া ও বাংলাদেশ সরকারের ইউনুসের কুশপুতুল দাহ করে তারা বিক্ষোভ করেন গাজোলে । তারা প্রথমে গাজোল বামোনগোলা মোড় এলাকায় জমায়েত হয় সেখান থেকে মশাল মিছিল বের হয়ে গাজোল শহর পরিক্রমা করে বিদ্রোহী মোরে আসেন। বিদ্রোহী মোরে তারা কিছু সময় বিক্ষোভ সমাবেশ করে বক্তব্য রাখার পরে বাংলাদেশ সরকারের ইউনূসের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা মঞ্চ কমিটির সদস্য সুজিত মন্ডল , নীহারঞ্জন মন্ডল , প্রদ্যুৎ কুমার সর্দার , জয়প্রকাশ বিশ্বাস , মানবেন্দ্র সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *