সামশেরগঞ্জ থানার গোপন তল্লাশি চালিয়ে শুক্রবার গভীর রাতে চোলাই মদ কারবারিদের গ্রেফতার করে পুলিশ।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সামশেরগঞ্জ থানার গোপন তল্লাশি চালিয়ে শুক্রবার গভীর রাতে চোলাই মদ কারবারিদের গ্রেফতার করে পুলিশ।মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত ডাকবাংলা পাঁকুড় রোডের গোড়ামারা রোড এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৯ নটা নাগাদ ৩ চোলাই মদ কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে টোটো করে ২০ লিটারের দুটি জার চোলাই মদসহ তাদের হাতেনাতে পাকড়াও করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম পাপ্পু ওরফে দেবরাজ দাস, কালাম সেখ, ও সফিকুল সেখ। কালাম শেখ ও শফিকুল শেখের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলায়, এবং দেবরাজ দাসের বাড়ি সামসেরগঞ্জের মালঞ্চা কেষ্টপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, তারা ঝাড়খণ্ডের পাকুর হয়ে ডাকবাংলার দিকে আসছিল একটি টোটো করে তিনজন যুবক সেসময় তাঁদের কাছ থেকে ২০ লিটারের দুটি জার ভর্তি দেশি চোলাই মদ উদ্ধার করা হয়।শুক্রবার রাতে গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে এই সাফল্য পায়। শনিবার চোলাই ৩ কারবারিকে জঙ্গিপুর আদালতে পাঠায় সামশেরগঞ্জ থানার পুলিশ। এই চোলাই কারবারির চক্রের পেছনে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

