গড়বেতায় অঙ্গনারী কর্মীদের ধিক্কারে বিদ্ধ মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ভিডিও ভাইরাল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিজেদের দাবি দেওয়া নিয়ে এর আগেই বারবার সরব হয়েছে অঙ্গনারী কর্মীরা। এবার অঙ্গনারী কর্মীদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। একাধিক প্রশ্নের মুখে পড়ে কার্যত বিধ্বস্ত মন্ত্রী। ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল। সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা,জানা গিয়েছে, শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে সিডিপিওর সাথে নিজেদের দাবি দাওয়া নিয়ে দেখা করতে গিয়েছিলেন এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেই সময়ই ওই অফিসে পৌঁছে যান শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীকে সামনে পেয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন অঙ্গনারী কর্মীরা। মন্ত্রী কেন্দ্রের দিকে দায় ঠেলার চেষ্টা করলেও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশ্নবানে মন্ত্রীর চেষ্টা কার্যত বিশবাওজলে চলে যায়। মন্ত্রীকে সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশ্ন, সরকারি আধিকারিকদের হাত-পা বাঁধা! কি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী?
অঙ্গনারী কর্মীদের বারবার একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন সেই প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না এই প্রশ্নই বারবার তুলতে দেখা যায় বিক্ষোভরত অঙ্গনওয়ারী কর্মীদের। মধ্যে এই ঘটনা নিয়ে খোঁচা দিতে শুরু করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *