গঙ্গারামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও একটি বেসরকারি নার্সিংহোমের উদ্যোগে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- গঙ্গারামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও একটি বেসরকারি নার্সিংহোমের উদ্যোগে গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শুক্রবার গঙ্গারামপুর শহরের বড়বাজার এলাকায় এদিনের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।যেখানে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেন গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তের দুস্থ মানুষজন। গঙ্গারামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গঙ্গারামপুরবাসী .
জানা গেছে সাধারণ মানুষের সাহায্যার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করবার উদ্যোগ গ্রহণ করে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোম।সেইমতো গঙ্গারামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শুক্রবার বড়বাজার এলাকায় অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির।এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কমলেশ ফৌজদার,বিশিষ্ট সমাজসেবী রামগোপাল বিশ্বাস,১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।এ দিনের এই স্বাস্থ্যপরীক্ষা শিবির থেকে চক্ষু পরীক্ষা, দাঁতের সমস্যা সহ অন্যান্য বিষয়ে পরিষেবা দেন বেসরকারি নার্সিংহোমের ডাক্তার বাবুরা।

