ছয় দফা দাবিতে বালুরঘাটে ডেপুটেশন আদিবাসী সেঙ্গেল অভিযানের।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটে ছয় দফা দাবিতে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিল আদিবাসী সেঙ্গেল অভিযান। তাদের অভিযোগ, সংগঠনের এক সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে। সেই সদস্যের নিঃশর্ত মুক্তি সহ ছয় দফা দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের প্রতিনিধিরা জানান, আদিবাসী সমাজের প্রতি প্রশাসনের একাংশের বিভ্রান্তিকর ভূমিকার প্রতিবাদ জানাতেই তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন।

