এনআরসি বিতর্কের কেন্দ্রে থাকা পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল, জটেশ্বরে পৌঁছালেন ব্লক সভাপতি সঞ্জয় দাস।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- এনআরসি নোটিশ বিতর্কের প্রেক্ষিতে বুধবার বিকেলে জটেশ্বরের অঞ্জলী শীলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস। বিকেল পাঁচটা নাগাদ তিনি তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে পৌঁছান এবং ব্যক্তিগতভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সঞ্জয় দাস জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারের পাশে রয়েছেন এবং এই ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের সঙ্গে আছে। তিনি বলেন, “এটা শুধু অঞ্জলী শীলের সমস্যা নয়, পুরো বাংলার মানুষের নিরাপত্তার প্রশ্ন। আমরা এদের একা হতে দেব না।”
এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করে সঞ্জয় দাসের সঙ্গেই ছিলেন তৃণমূল নেতা অর্ণব ঘোষ। তিনি বলেন, “বিজেপি শুধু বিভ্রান্তি ছড়াতে চায়। ফালাকাটার মতো শান্ত এলাকায় এনআরসি-র নামে আতঙ্ক সৃষ্টি করছে।”
এই ঘটনার পর জটেশ্বরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *