সরকারি বাসের সাথে মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরে গিটিমোড় এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে সরকারি বাসের সাথে মোটর বাইকে মুখোমুখি সংঘর্ষ। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমান ৫ টা ৪০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সরকারি বাসটি বালুরঘাট থেকে রায়গঞ্জে যাচ্ছিল অন্যদিকে মোটরবাইক করে দুইজন মালদার দিক থেকে বালুরঘাটের অভিমুখে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি বাসটির সামনে সজোরে ধাক্কা মারে।
গুরুতর আহত দুই মোটর বাইক আরোহীকে তৎক্ষণাৎ স্থানীয় লোকজনেরা উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জানা যায়, মৃত মোটর বাইক আরোহীদের নাম শংকর রায়(১৮) এবং জয় রায় (১৪) বাড়ি বুনিয়াদপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড জয়দেবপুরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *