বালুরঘাটে বিংশ শতাব্দী ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বাংলার সাবেকিয়ানার মাঝে আধুনিকতার ছোঁয়ায় এবছর প্রতিমার সঙ্গে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে ফুটে উঠবে বালুরঘাটের ঐতিহ্যবাহী বিংশ শতাব্দী ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গাপুজো। প্রতিবছরই বালুরঘাট শহরের বিংশ শতাব্দী ক্লাবের দুর্গা পুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়, সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। এবছর এই ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোড় কদমে, রথযাত্রার দিন প্রতিমার কাঠামো শুভক্ষণের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়।

