“বন্ধু, তোমায় ভুলিনি… আর ভুলবো না”—এই আবেগমাখা কথাটিকেই বাস্তব করে তুললেন ইসলামপুর থানা কলোনীর রাহুলের বন্ধুরা।

ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা:- “বন্ধু, তোমায় ভুলিনি… আর ভুলবো না”—এই আবেগমাখা কথাটিকেই বাস্তব করে তুললেন ইসলামপুর থানা কলোনীর রাহুলের বন্ধুরা। চার বছর আগে প্রয়াত হওয়া বন্ধু রাহুল ঘোষ–এর জন্মদিনে আজ এক মানবিক কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করলেন তাঁর প্রিয় বন্ধুরা।

রাহুলের মৃত্যু হয়েছিল ২০২১ সালের ৩০ মে। সেই শোক আজও সমানভাবে বয়ে বেড়াচ্ছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। প্রতিবছরের মতো এবারও তাঁরা পথচলতি মানুষ, ছোট ছোট শিশু এবং অনাহারে থাকা অসহায়দের হাতে খাবার তুলে দেন, বন্ধুর জন্মদিনে।

এই উদ্যোগের মাধ্যমে বন্ধুরা জানিয়ে দেন—বন্ধুত্ব কেবল একজনের বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার স্মৃতিকে বাঁচিয়ে রাখাও এক বড় দায়িত্ব।

বন্ধুরা জানিয়েছেন, যতদিন সম্ভব, ততদিন তাঁরা এই মানবিক প্রয়াস চালিয়ে যাবেন। রাহুলের প্রতি তাঁদের ভালবাসা ও শ্রদ্ধা শুধু একটি বন্ধুর জন্য নয়, বরং সমাজের প্রতিও এক মর্মস্পর্শী বার্তা রেখে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *