জলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য দুর্লভগঞ্জে – তদন্তে চন্দ্রকোনারোড থানার পুলিশ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জলে ডুবে এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দুর্লভগঞ্জ এলাকায়,স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে বিলা এক খালে ভাসতে দেখে স্থানীয় মানুষজন, তড়িঘড়ি খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে, জানা গিয়েছে ওই যুবকের নাম সনু সিং, বয়স আনুমানিক ২৮ বছর,বাড়ি দুর্লভগঞ্জ এলাকায়,রবিবার সেই মৃতদেহ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি কিভাবে মৃত্যু হয়েছে তার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

