কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়েই কলকাতা অভিমুখে চা বাগানের তৃণমূল কর্মীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :২১ জুলাই কর্মসূচি তে যোগ দিতে কলকাতা রওনা হলেন কয়েকহাজার তৃনমূল কর্মী।এদিন হাসিমারা ও হ্যামিল্টণগঞ্জ স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে প্রায় কয়েকহাজার তৃনমূল কর্মী কলকাতা রওনা হলেন।সামনে ২৬ এর ভোট।কলকাতায় মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তা শুনতেই কর্মীরা কলকাতা রওনা হচ্ছেন।

এদিন হাসিমারা স্টেশন থেকে কোলকাতা উদ্দেশ্য র ওনা দেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি বীরেন্দ্র ওরাঁও, আইএনটিটিইউসি কালচিনি ব্লক সভাপতি আনন্দ চন্দ, সাঁতালি অঞ্চল সভাপতি কৈলাশ বিশ্বকর্মা, মালঙ্গী অঞ্চল সভাপতি মহাদেব ওরাঁও, তৃণমূল নেতা কৈলাশ ছেত্রি সহ অন্যান্যরা। এদিন এদের নেতৃত্বে হাসিমারা থেকে কয়েকশো তৃণমূল কর্মীরা র ওনা কোলকাতা উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *