ভুয়ো অভিযোগে অসন্তুষ্ট পৌরপ্রধান, পানীয় জল নিয়ে বেআইনি কার্যকলাপে জরিমানার বার্তা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে পৌরপিতার সারপ্রাইজ ভিজিট, বেআইনি জল টানলে জরিমানার হুঁশিয়ারি।বালুরঘাট পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ব্যবস্থার অগ্রগতি খতিয়ে দেখতে হঠাৎ সারপ্রাইজ ভিজিটে বের হন পৌর প্রধান অশোক কুমার মিত্র। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এক এলাকায় সরেজমিনে গিয়ে তিনি দেখেন, একটি জল টানার অভিযোগ ভুয়ো। এরপর তিনি সকলকে সতর্ক করে জানান, ভবিষ্যতে এমন ভুয়ো অভিযোগ বরদাস্ত করা হবে না। একই সঙ্গে স্পষ্ট হুঁশিয়ারি দেন—কেউ বেআইনিভাবে মোটর পাম্প বসিয়ে অতিরিক্ত জল তোলার চেষ্টা করলে, তার বিরুদ্ধে জরিমানা সহ কড়া ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার দাবি, ইতিমধ্যে ৯০% বাড়িতে বিশুদ্ধ জল পৌঁছে দেওয়া হয়েছে, বাকি কাজও শিগগির শেষ হবে। শহরের সকল বাসিন্দাকে সমানভাবে জল সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ, এবং ভবিষ্যতেও এমন আকস্মিক পরিদর্শন চলবে বলেও জানান পৌরপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *