২১ শে জুলাই কে সামনে রেখে প্রচারে তৃণমূল কংগ্রেস।
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২১ শে জুলাই কে সামনে রেখে প্রচারে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ নম্বর ব্লকের ঠিকরিবাড়ি, এলাকায় খাগর অঞ্চল সভাপতি আক্তার হুসেনের নেতৃত্বে এক সুবিশাল মিছিল বের করা হয়। মিছিলটি ঠিকরিবাড়ি হাইস্কুল মাঠ থেকে শুরু করে রাজ্য সড়ক হয়ে ঠিকরিবাড়ি বাজার পরিক্রমা করার পর পথ সভার মাধ্যমে বক্তব্য রাখেন তৃণমূলের নেতৃত্বরা। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, যুব সভাপতি কৌশিক গুন, তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ রেজা, তৃণমূল নেতা জয়নুল হক অঞ্চল সভাপতি আক্তার হুসেন, জেলা পরিষদের সদস্য শাম তাবরেজ ওরফে বাবু সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এবার ২১ শে জুলাই কর্মসূচিতে রেকড সংখ্যক তৃণমূলের কর্মীরা গোয়ালপোখর থেকে সভায় যাবেন বলে দাবি মন্ত্রীর।

