স্থানীয় নবীন, প্রবীণ কার্যকর্তাদের সঙ্গে নিয়ে , নানা রকম বাদ্যযন্ত্র সহকারে বুড়োরাজ মন্দিরে গিয়ে পুজো দেন স্মৃতিকণা বসু।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- বাংলা থেকে অশুভ শক্তির বিনাশে সোমবার পূর্বস্থলী থানার জামালপুর বুড়োরাজের কাছে,পুজো দিলেন, বিজেপির পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক সভাপতি স্মৃতিকণা বসু। মানত পূরণে, বুড়োরাজের উদ্দেশ্যে গাছের ডালে, লাল সুতোয় ঢেলাও বাঁধলেন,তিনি । বুড়োরাজ মন্দিরে পূজা দেওয়ার সময় জেলা সভাপতির সঙ্গে ছিলেন প্রায় শতাধিক বিজেপি কর্মীরা।

জানা গেছে, দু মাস আগে, বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মনোনীত হন স্মৃতিকণা বসু। এরপরেই তিনি বিভিন্ন মন্ডল কমিটির নবীন ও প্রবীণ কার্যকর্তা দের নিয়ে বৈঠক করছেন। শুরু হয়েছে পাড়ায় পাড়ায় গিয়ে জনসংযোগ তৈরি করা।
সেই মতো এদিন, বেলা সাড়ে এগারোটা নাগাদ, পূর্বস্থলী দু’নম্বর ব্লকের জামালপুরে আসেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি। স্থানীয় নবীন, প্রবীণ কার্যকর্তাদের সঙ্গে নিয়ে , নানা রকম বাদ্যযন্ত্র সহকারে বুড়োরাজ মন্দিরে গিয়ে পুজো দেন স্মৃতিকণা বসু। তিনি বলেন, বাংলায় জুড়ে, তৃণমূল দুষ্কৃতীদের খুন, সন্ত্রাসের রাজত্ব চলছে। উন্নয়নের টাকা লুট করছে তৃণমূল। রাজ্যজুড়ে তোলাবাজি চলছে। প্রতিবাদী দের গলা চেপে ধরা হচ্ছে। সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না।
সেই কারণেই, বাংলা থেকে এই অশুভ শক্তির বিনাশে, বুড়োরাজের মন্দিরে পুজো দিয়ে, মানত করলাম। যাতে ২০২৬ এ বিধানসভা ভোটে, এই তৃণমূলের বিসর্জন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *