ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গঙ্গারামপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো এক বিশেষ সচেতনতা শিবির। 

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গঙ্গারামপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো এক বিশেষ সচেতনতা শিবির। 

এই শিবিরে মূলত ডেঙ্গু প্রতিরোধে কী কী করণীয়, কীভাবে মশার প্রজনন রোধ করা যায়, এবং রোগ প্রতিরোধে সাধারণ মানুষ কীভাবে সচেতন থাকতে পারেন – সে বিষয়েই বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য ও পৌর প্রশাসনের একাধিক প্রতিনিধি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, স্বাস্থ্য দফতরের প্রতিনিধি ডা. পি সি বসাক, এপিও আশীষ সূত্রধর, এবং ১১ নম্বর ওয়ার্ডের সভানেত্রী শিল্পা দাস। তাঁরা সকলেই বক্তৃতায় সাধারণ মানুষকে মশার জন্মস্থল নির্মূল করার ওপর জোর দেন। জমে থাকা জল, টব, কুলারের জল, ফেলে রাখা টায়ার – এই ধরনের স্থানগুলো নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়।
১১ নাম্বার ওয়ার্ডের বহু মানুষ এই শিবিরে অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে সাধারণ মানুষের ডেঙ্গু সংক্রান্ত নানা জিজ্ঞাসার উত্তর দেন চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকরা।সচেতন নাগরিক এবং সক্রিয় প্রশাসনের যৌথ উদ্যোগেই ডেঙ্গুর মতো রোগের বিরুদ্ধে গড়ে উঠছে প্রতিরোধের দেয়াল – এই বার্তাই যেন স্পষ্ট হয়ে উঠলো গঙ্গারামপুরের সোমবারের এই শিবিরে। সভা শেষে এলাকার ড্রেন গুলিতে বিলিচিং ও মশা মারার স্প্রে দেওয়া হয় ,আগামী দিনে মশা নিধনে গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা আছে ব জানান পৌরপিতা প্রশান্ত মিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *