উল্টো রথযাত্রায় সামশেরগঞ্জের ধুলিয়ান শহরে বিশাল মানুষের সমাগম।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তাঁদের মাসি গুন্ডিচার বাড়ি থেকে পুনরায় নিজ বাড়ি ফিরে আর তাঁকেই উল্টো রথযাত্রা হিসেবে ধরা হয় । আর সেই উল্টো রথযাত্রায় সামশেরগঞ্জের ধুলিয়ান শহরে বিশাল মানুষের সমাগম।
আট থেকে আশি ,শিশু থেকে বৃদ্ধ, নাড়ি থেকে পুরুষ সকলে এই রথযাত্রায় পা মেলান। এই বিশাল ঐতিহাসিক রথযাত্রাটি রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় সুসম্পন্ন হয় ।
মুলত হরিসভা এবং ধুলিয়ান মিলন মন্দির থেকে প্রত্যেক বছরের মতো এবারও রথ বের করা হয় । আর মহাধুমধামে পালিত হয় ধুলিয়ানের রথযাত্রা। আশপাশের এলাকায় যেযন সুতি, ফারাক্কা, মালদা, ঝাড়খন্ড থেকেই অনেক মানুষ আসেন এই রথযাত্রায়।

