রাস্তার গর্তে হাঁটু সমান জল, কোথাও মাছ ধরা আবার কোথাও ধান রোপণ করে কংগ্রেসের অভিনব প্রতিবাদ।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাস্তার গর্তে জমেছে হাঁটু সমান জল! সেই জলেই ছাড়া হলো জ্যান্ত রুই মাছ! কেউ মাছ ধরছেন, কেউ ভাসাচ্ছেন কাগজের নৌকা, আবার কেউ করছেন ধান রোপণ! রাস্তার বেহাল দশার প্রতিবাদে এমনই অভিনব কায়দায় সরব হলো কংগ্রেস।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর সরণির। বিদ্যাসাগর হল এবং মেদিনীপুর মেডিকেল কলেজের মাঝখান দিয়ে যাওয়া…

