অযোধ্যার রাম মন্দিরের আদলে দুর্গামণ্ডপ, ২৫তম বর্ষে নজর কাড়ছে গড়বেতার লাপুরিয়াডাঙ্গা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে দুর্গাপুজোর মণ্ডপ! মণ্ডপজুড়ে রয়েছে রাম মন্দিরের স্থাপত্যশৈলী ও কারুকার্যের ছোঁয়া। আর সেই আকর্ষণেই পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ভিড় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার লাপুরিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। এবছর ২৫তম বর্ষে পদার্পণ করেছে লাপুরিয়াডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব। পুজো উপলক্ষে উত্তরপ্রদেশের অযোধ্যার বিখ্যাত রাম মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে…

