রঘুনাথপুরে নওশাদ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

ভাঙ্গড়, নিজস্ব সংবাদদাতা:- ভাঙ্গড়ের প্রাণগঞ্জ অঞ্চলের রঘুনাথপুর এলাকায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র বাহিনী পুলিশের লাঠিচার্জ। নওশাদকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের।

Read More

ভোটারের অভিযোগ, আগেই পড়ে গেছে তাঁর ভোট—পূর্ব বর্ধমানে বিতর্ক।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। চরগোয়াল পাড়া এসএসকে স্কুলের ১১৫ নম্বর বুথে ভোট দিতে এসে বিপাকে পড়েন চর গোয়ালপাড়ার বাসিন্দা মনোয়ারা খাতুন।অভিযোগ, ভোটকেন্দ্রে পৌঁছে তিনি জানতে পারেন তার ভোট ইতিমধ্যেই পড়ে গেছে। অর্থাৎ, তার আগেই অন্য কেউ তার ভোট দিয়ে দিয়েছে বলে দাবি করেন…

Read More

বাইরের অবজার্ভার এনে ভোটে প্রভাবের চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বাইরে থেকে অবজার্ভার এনে ভোট করানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের পোস্টার ছিড়ে দিয়েছে। যা নয়, তাই শুরু করে দিয়েছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Read More

লাইনে দাঁড়িয়ে ভোট ব্যারাকপুরে, ভোট দিলেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচী।

ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতা:- সকাল সকাল নিজের বাড়ির সামনে সপরিবারে ভোট দিলেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচী। ব্যারাকপুর এ বি মডেল স্কুলে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে জানান তিনি।

Read More

সাধারণ ভোটারদের সঙ্গে সারিতে দাঁড়িয়ে ভোট, নজর কাড়লেন অরূপ চৌধুরী।

কামারহাটি, নিজস্ব সংবাদদাতা:- লাইনে দাঁড়িয়ে নিজের বাড়ির সামনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন কামারহাটির বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী । এদিন বেলঘড়িয়া জাতীয় বিদ্যানিকেতন হলে ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়েই নিজের ভোট প্রক্রিয়া সম্পন্ন করেন। বোধ দিয়ে বেরিয়ে হাসিমুখে তিনি বলেন, ভোটাররা আনন্দিত এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসছে।

Read More

২০২৬ বিধানসভা ভোটে ঝুলন্ত বিধানসভার ইঙ্গিত, এক্সিট পোলে হাড্ডাহাড্ডি লড়াই।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর :- ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর আমাদের তরফে সংগঠিত এক্সিট পোলে এক নজিরবিহীন রাজনৈতিক সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলার মসনদ দখলের লড়াইয়ে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা বা ‘ম্যাজিক ফিগার’ (১৪৮) স্পর্শ করতে পারছে না। ফলে রাজ্য একটি ঝুলন্ত বিধানসভার দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। পরিসংখ্যান…

Read More

ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড় করানোর অভিযোগ, ক্ষোভ শ্যামল কুমার হাতির।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- দক্ষিণ হাওড়া বিধানসভার থানামাখুয়া মডেল হাই স্কুল ভোটকেন্দ্রে ভোটারদের হেনস্থার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী শ্যামল কুমার হাতি। এদিন তিনি সেক্টর অফিসারের বিরুদ্ধে তীব্র বিরক্তি প্রকাশ করেন। প্রার্থীর অভিযোগ, ভোটকেন্দ্রের ভিতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও আন্দুল রোডের উপর ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং ধীরগতিতে ভোটগ্রহণ চলছে। তাঁর দাবি, এই…

Read More

বামুনগাছিতে ‘বিজেপি বয়কট’ পোস্টার ঘিরে উত্তেজনা, সরব বিজেপি সমর্থক পরিবার।

প্রকাশ কালি ঘোষাল , হাওড়া :- বামুনগাছির করপাড়া এলাকায় বিজেপি সমর্থক এক মহিলার বাড়ির সামনে জোরপূর্বক ‘বিজেপি বয়কট’ পোস্টার লাগানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি পরিবারের সঙ্গে কথা বলে আশ্বাস দেন এবং ঘটনার তীব্র নিন্দা করেন। অভিযোগকারী সোমা মাইতি…

Read More

হাওড়ায় শান্তিপূর্ণভাবে শেষ হল ২০২৬ বিধানসভা ভোট, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্ন নির্বাচন।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :- ২০২৬ এর বিধানসভার ভোটে নির্বাচন আধিকারিক এর করা দাওয়াইয়ে রক্তপাতহীন ভোট হল হাওড়ায়। দু এক জায়গায় ইভিএম মেশিন স্লো এবং বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হলো হাওড়ায় । সাঁকরাইল বিধানসভার বিজেপি প্রার্থী বর্ণালী ঢালী সকাল সকাল ভোট দিলেন মানিকপুর পশ্চিম পাড়া ২২৮ নম্বর বুথে । হাওড়া বালি বিধানসভা কেন্দ্রের ১৫২…

Read More

‘আত্রেয়ীই আমার মাতৃসমা’, বালুরঘাটে কবি সুবীর চৌধুরীর আবেগঘন কবিতা পাঠ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র আত্রেয়ী নদীকে নিয়ে স্বরচিত কবিতা ‘আত্রাই’ পাঠ করলেন ভূমিপুত্র কবি ও বাচিকশিল্পী সুবীর চৌধুরী। নিজের পঞ্চম কাব্যগ্রন্থ ‘তুঁত ফুলের রং’ থেকে এই কবিতাটি পাঠ করেন তিনি। বালুরঘাটেরই সন্তান, উনসত্তর বছরের প্রবীণ কবি সুবীর চৌধুরী জানালেন, “আত্রেয়ী নদীর প্রাণকেন্দ্র বালুরঘাট শহরে আমার জন্ম। আত্রেয়ী নদীকে কেন্দ্র করেই…

Read More