বালুরঘাটে প্রথম স্টেম কর্মশালা, অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার সূচনা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- স্টেম অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের উপর এই প্রথম বার কর্মশালা হলো বালুরঘাটের কাছেই অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে। পরিচালনায় ছিল কলকাতার দীনবন্ধু ট্রাস্ট। উপস্থিত ছিল দীনবন্ধু ট্রাস্টের সম্পাদক শৈবাল মিত্র এবং বিজ্ঞানী রমেন্দ্রলাল মুখার্জী।দীনবন্ধু ট্রাস্টের পরিচালনায় দক্ষিণ দিনাজপুর জেলায় দুটো বিদ্যালয়ে স্টেমের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। সেই দুটি বিদ্যালয় হলো অযোধ্যা কালিদাসী…

