রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় পুরসভার বুলডোজার, সরানো হল অবৈধ দোকান।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাল ফালাকাটা পুরসভা। শুক্রবার ফালাকাটা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী নির্মাণ ভেঙে দেওয়া হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্থায়ীভাবে বিভিন্ন খাবারের দোকান গড়ে উঠেছিল। দোকানে আসা ক্রেতাদের যানবাহন রাস্তার উপরেই দাঁড় করিয়ে রাখার ফলে প্রায়ই যানজটের সৃষ্টি হত।…

