“আমাকে খুন করা হতে পারে”— সাবিনা অনুগামী তৃণমূল নেত্রীর বিস্ফোরক অভিযোগ মালদায়।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —– খুন হওয়ার আতঙ্কিত পঞ্চায়েত প্রধান, নিরাপত্তারক্ষীর দাবী। এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। কংগ্রেস থেকে তৃণমূলে আগত দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা জানান মালদা কালিয়াচক ২নং ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। সেই আতঙ্কে…

