উড়িষ্যায় বাঙালি শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- Odisha-এ ফের এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম আনিকুল শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে যে, তাকে পিটিয়ে খুন করা হয়েছে।পরিবার সূত্রে জানা গেছে, কাজের সূত্রে উড়িষ্যায় থাকা অবস্থায় কিছু ব্যক্তির সঙ্গে তার বিবাদ বাধে। এরপরই তাকে মারধর করা হয় বলে অভিযোগ।…

