নিমন্ত্রণ নয়, উপহার—বিয়ের বউভাতে ৫০০ মেহগনি চারা বিলি মালদায়।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— পরিবেশ বাঁচাতে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার তরফে হামেশাই দেখা যায় সচেতনামূলক প্রচার চালাতে বা গাছের চারা বিলি করতে। কিন্তু বিয়ে বাড়ির বউভাতেও পরিবেশ রক্ষার বার্তা!সাথে সাথে বৌভাতে আসা অতিথিদের হাতে চারাগাছ তুলে দিলেন। তারই সাক্ষী থাকলেন হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রামের বাসিন্দারা। বুধবার রাতে ছিল তুলসীহাটা গ্রামের সুদীপ্ত দাস ও…

