আশ্বাস পূরণ না হওয়ায় ক্ষুব্ধ দক্ষিণ দিনাজপুরের কৃষকরা, আট দফা দাবিতে শুরু অবস্থান বিক্ষোভ।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – এমআরপিতে সার বিক্রয়, সহায়ক মূল্যে প্রতিটি ফসল কৃষকদের কাছ থেকে পঞ্চায়েতের মাধ্যমে নেওয়া সহ আট দফা দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করল দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতি মঙ্গলবার। এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কৃষক অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করলো। কৃষকদের অভিযোগ জেলার প্রতিটি সারের দোকান থেকে এমআরপি…

