পৌরসভার বোর্ড মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আজকে ভাঙ্গা হয়েছে : দীপেন্দ্র নারায়ণ রায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তাম্রলিপ্ত পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাদেব মন্ডল রাস্তার পাশেই পৌরসভার জায়গায় একটি অবৈধ নির্মাণ তৈরি করেছিল। সেই নির্মাণ বন্ধ করতে গিয়ে মার খেয়েছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার পুত্র। এরপরেই তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ঐ কাউন্সিলর। পাশাপাশি পৌরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার।…

Read More

হলদিয়া উন্নয়ন পর্ষদে এক বোর্ড মিটিংয়ে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে যৌথ প্রশাসন ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শিল্পশহর হলদিয়ায় স্ট্রীটলাইট, রাস্তাঘাট ,জবরদখল উচ্ছেদ করতে একসাথে পথে নামতে চলেছেন হলদিয়া পৌরসভা ও হলদিয়া উন্নয়ন পর্ষদ ।হলদিয়া উন্নয়ন পর্ষদে এক বোর্ড মিটিংয়ে এমনই কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে যৌথ প্রশাসন । স্ট্রীটলাইট খারাপ হয়ে গেলে স্ট্রীটলাইটে গায়ে লেখা থাকবে ফোন নম্বর ।যাতে সহজেই ফোন করে অভিযোগ জানাতে পারেন এবং তড়িঘড়ি তার…

Read More

নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় মৃত্যু হল একজনের।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় মৃত্যু হল একজনের। আহত হলেন তিনজন। জানা গেছে, এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ পাথর বোঝাই একটি লরি ১২নং জাতীয় সড়কে মালদা থেকে গাজোলের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় লরিটি প্রচন্ড গতিতে থাকায় পুরাতন মালদার নারায়ণপুর চাকি মোড়ের কাছে লরি…

Read More

মালদার গাজোল থানার দেওতলা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালক সহ তিনজনের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালক সহ মোট তিনজনের। গুরুতর আহত হলেন টোটোর এক যাত্রী। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার দেওতলা এলাকায়। জানা গেছে, এদিন ভোরের দিকে দেওতলা থেকে একটি টোটো গাজোলের দিকে যাচ্ছিল। টোটোতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ সবজি, কেউ মাছ কিনতে…

Read More

দীর্ঘ ৩৬ বছর ধরে নিজে হাতেই কাঠের খেলনা গাড়ি, ঠাকুরের আসন, হাতা, খুন্তি, লবনদানি সহ অনেককিছুই তৈরি করে বিক্রি করেন জটেশ্বরের বাসিন্দা রতন দাস।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র। শৈশব থেকে শুরু করে তার প্রভাব পড়েছে ক্রমেই। কিন্তু, ইন্টারনেটের যুগে জটেশ্বর শিব মেলায় দেখা মিলেছে শৈশবের স্মৃতি জড়ানো কাঠের খেলনা গাড়ি। আর এই কাঠের বিভিন্ন জিনিস বিক্রি করেই সংসার চলে রতন দাসের। দীর্ঘ ৩৬ বছর ধরে নিজে হাতেই কাঠের খেলনা গাড়ি, ঠাকুরের আসন, হাতা, খুন্তি, লবনদানি সহ…

Read More

বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার ত্রিমোহিনী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, শ্যাম কুমার সাহা নামে এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করে বসবাস করছিলেন। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে অমৃত দাস নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া,…

Read More

এক ব্যক্তির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার! ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী মনোহরপুর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-চাষের জমিতে জলকাদার মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার! ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী মনোহরপুর এলাকায়। ঘটনায় স্থানীয়দের বক্তব্য, বুধবার সাত সকালে তারা বুলবুলচন্ডী মনোহরপুর এলাকার গ্রামীণ সড়কের পাশে চাষের জমির জলকাদার মধ্যে এক ব্যক্তিকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। যা দেখেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। মৃত…

Read More

দলগাঁও চা বাগানে এক চিতা বাঘের হামলায় জখম এক মহিলা চা শ্রমিক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান চিতা বাঘের হামলা। সেই হামলায় জখম এক মহিলা চা শ্রমিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জখম ওই মহিলার নাম রীতা ইন্দোয়ার (৪৪)। জানা গিয়েছে, প্রতিদিনের মতো চা বাগানে কাজ করছিল ওই মহিলা চা শ্রমিক। ঠিক তখনই চা বাগানে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চিতাবাঘ কর্মরত…

Read More

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গৌড়বঙ্গ স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার চারজনের এক ডাকাত দল।

নিজস্ব সংবাদদাতা, মালদা: ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গৌড়বঙ্গ স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার চারজনের এক ডাকাত দল। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র হাঁসুয়া, লোহার রড এবং দড়ি। পুলিশ সূত্রে জানা গেছে ৮ থেকে ৯ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন এলাকায় জমায়েত হয়েছিল। গোপন…

Read More

ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ উঠল বালুরঘাট ব্লকের হ্যালো অমৃত খণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : ভোটার তালিকায় বড়সড় গরমিলের অভিযোগ উঠল বালুরঘাট ব্লকের হ্যালো অমৃত খণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার গ্রাম পঞ্চায়েত প্রধান দেবদূত বর্মন স্কুটনি করতে গিয়ে চমকে যান। তাঁর দাবি, পরিতোষ সরকারসহ পাঁচজন ভোটারের এপিক নম্বরের সাথে ভিন রাজ্যের ভোটারদের নম্বর মিলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ভোটার তালিকা খতিয়ে দেখতে বেরিয়ে এই…

Read More