বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালিত হয় হ্যামিল্টণগঞ্জ নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : বসন্ত উৎসব পালিত হল আলিপুরদুয়ারের হ্যামিল্টণগঞ্জ নেতাজি প্রাথমিক বিদ্যালয়ে। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালিত হয় ওই বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের দ্বারা নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। এবিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক অঙ্কুর ঘোষ জানান, প্রতিবছরের ন্যায় এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসব পালিত হল।

Read More

পশ্চিম ঝাড় বেলতলি সিএস প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বেহাল রাস্তা পুনর্নির্মাণের কাজের শুভ সূচনা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর ট্রাফিক মোড় থেকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের আমতলা পর্যন্ত ৭.১ কিমি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বেহাল রাস্তা পুনর্নির্মাণের কাজের শুভ সূচনা হলো বৃহস্পতিবার। এদিন পশ্চিম ঝাড় বেলতলি সিএস প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই কাজের শুভ সূচনা করা হয়। আনুষ্ঠানিক ভাবে কাজের শুভ সূচনা করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব।…

Read More

জটেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে মেলা ঘুরে দেখলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শিবচতুর্দশী উপলক্ষে ফালাকাটা জটেশ্বরে বসেছে মেলা। ১৫ দিন ধরে চলা এই মেলার বৃহস্পতিবার শেষ দিন।মেলার শেষদিনে জটেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে মেলা ঘুরে দেখলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব। এদিন সভাধিপতি জানান, দীর্ঘদিনের ইচ্ছে আজ পূরণ হলো।যদিও সূচনালগ্নে আমন্ত্রণ পেলেও আসতে পারেননি তিনি।শেষদিনে এসে পুজো দেন এবং মেলা ঘুরে দেখবেন বলে জানান…

Read More

হোলিতে একে অপরকে রাঙিয়ে দেওয়ার মূল অস্ত্র হল পিচকারী।।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- হোলিতে একে অপরকে রাঙিয়ে দেওয়ার মূল অস্ত্র হল পিচকারী।। বাজারে এবারে এসেছে হাতুড়ি, ত্রিশূল এবং ক্রিকেট ব্যাট পিচকারী। আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া সহ বিভিন্ন এলাকার রঙের বাজারে দেখা মিলছে এই পিচকারীর। ১৭০ থেকে ২৪০ টাকায় মিলছে এই পিচকারী গুলি। ছোটদের মুল আকর্ষণ এই পিচকারীগুলি। ব্যবসায়ীরা জানিয়েছেন, “এবারে নতুনত্ব এগুলি। এই পিচকারী প্রচুর পরিমাণে…

Read More

সরকারি কিষাণ মান্ডি যেন নেশার আখড়া হয়ে দাঁড়িয়েছে।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৩ মার্চ: সরকারি কিষাণ মান্ডি যেন নেশার আখড়া হয়ে দাঁড়িয়েছে। বালুরঘাট কিষাণ মান্ডি সহ দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি কিষাণ মান্ডির অবস্থা বর্তমানে একি। কিষাণ মান্ডিতে যেখানে সেখানে পড়ে রয়েছে মদের বোতল ও নেশার অন্যান্য সামগ্রী। দিনের বেলা সরকারি কর্মীরা কিষাণ মান্ডি মধ্যে থাকলেও রাতের বেলা কেউ না। সেই সুযোগ এই দুষ্কৃতীরা নেশার…

Read More

শিশুরা যাতে ছোট থেকেই ‘গুড টাচ, ব্যাড টাচ’ সম্পর্কে সচেতন হয়, সে লক্ষ্যেই বিশেষ কর্মসূচির আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ : শিশুরা যাতে ছোট থেকেই ‘গুড টাচ, ব্যাড টাচ’ সম্পর্কে সচেতন হয়, সে লক্ষ্যেই বিশেষ কর্মসূচির আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। বুধবার বালুরঘাটের টিউলিপ ইংলিশ মিডিয়াম স্কুলে ইউ কেজি শ্রেণির পড়ুয়াদের জন্য এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদসহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ছোটদের উপযোগী সহজ…

Read More

কুরমাইল বি.এড কলেজ পরিদর্শন করলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ – কুরমাইল বি.এড কলেজ পরিদর্শন করলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ী। বৃহস্পতিবার কলেজে গিয়ে শিক্ষকদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেন, তাঁদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন। কলেজের শৈক্ষিক পরিকাঠামো এবং অন্যান্য সুবিধা নিয়ে বিধায়ক মত বিনিময় করেন। তাঁর এই সফরে কলেজ কর্তৃপক্ষ তাঁকে…

Read More

যাদবপুরে ওয়েবকুপার সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত খুনের ছক ও মদতদাতাদের কলকে পাওয়ার প্রচেষ্টা।

ড. মহীতোষ গায়েন ,রাজ্য সহ সভাপতি,ওয়েবকুপা:- গত ১ মার্চ শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার হল ভাড়া নিয়ে বহু আগে থেকেই প্রেস রিলিজ করে ওয়েবকুপার রাজ্য কমিটি একটি জাতীয় স্তরের সেমিনার ও বার্ষিক সাধারণ সভার আয়োজন করে,আয়োজক কমিটির মূল দায়িত্বে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপা ইউনিট ও শিক্ষাবন্ধু ইউনিট এবং কিছু তৃণমূলপন্থী রিসার্চ স্কলার সেমিনার বিষয়ক…

Read More

যাদবপুর ও একাধিক বিষয় নিয়ে রাজ্য প্রশাসনকে নিশানা করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এইতো সবে পরিবর্তন করেছেন তাই একটু আওয়াজটা বাড়াতে হবে, নাম্বারটা একটু যাতে কালীঘাটে বারে, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে বিজেপির বর্ধিত কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে বিজেপি বিধায়ক তাপসী মন্ডল তৃণমূলের যোগদান প্রসঙ্গ নিয়ে ঠিক এভাবেই তাপসী মন্ডলকে নিশানা করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, পাশাপাশি ধান্দা গিরি বলেও আখ্যা…

Read More

“প্রজ্ঞা ডান্স একাডেমী” – র কর্ণধার সুচেতনা ব্যানার্জীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় সংস্কার শিক্ষার্থীদের নিয়ে “ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও এ ভুবন…” – অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- বসন্ত উৎসব উপলক্ষ্যে নানা রঙের আবিরের পরশে বিবিধের মাঝে ঐক্যের বার্তা নিয়ে আজ ১৩ই মার্চ বৃহস্পতিবার বিকেলে বালুরঘাটের শিশু উদ্যানে (বড় পার্ক) “প্রজ্ঞা ডান্স একাডেমী” – র কর্ণধার সুচেতনা ব্যানার্জীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় সংস্কার শিক্ষার্থীদের নিয়ে “ফাগুনের এই রঙে রাঙিয়ে দাও এ ভুবন…” – অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কার কর্ণধার সুচেতনা ব্যানার্জী…

Read More