কেটে গেছে প্রায় ৩ বছর, সংস্কার হয়নি যাতায়াতের একমাত্র রাস্তা, জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: ভয়াবহ বন্যায় ভেঙেছে যাতায়াতের একমাত্র রাস্তা। তারপর কেটে গেছে প্রায় ৩ বছর। তারপরেও সংস্কার হয়নি যাতায়াতের একমাত্র রাস্তা। যার কারণে জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর হাতিডোবা এলাকার ঘটনা। অবিলম্বে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তুলেছেন এলাকার মানুষজন। যদিও বিষয়টি খতিয়ে দেখার…

Read More

আলিপুরদুয়ার তৃণমূল কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার আলিপুরদুয়ার তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, গঙ্গা প্রসাদ শর্মা, মৃদুল গোস্বামী, সঞ্জীব ধর, প্রসেনজিৎ কর সহ দলের সকল স্তরের জেলা নেতারা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার ওই বৈঠকে মূলত আগামী বিধানসভা নির্বাচন ও ভুয়ো ভোটার খুঁজে বের করার বিষয়ে রণকৌশল…

Read More

দশম দিনে উচ্চ মাধ্যমিকের কলা বিভাগ, বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ঃ—সোমবার উচ্চ মাধ্যমিকের দশম দিনের পরীক্ষা মালদায় সম্পন্ন হল নির্বিঘ্নে। দশম দিনে উচ্চ মাধ্যমিকের কলা বিভাগ, বাণিজ্য বিভাগ এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলা বিভাগের পলিটিক্যাল সায়েন্স, বাণিজ্য বিভাগের বিজনেস স্টাডিস এবং বিজ্ঞান বিভাগের বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রতিটি বিভাগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পরীক্ষা শেষে এমনটাই…

Read More

৪০ তম রাজ্য প্রাথমিক ক্রীড়ার সফলভাবে আয়োজন করে সারা রাজ্যে প্রশংসা কুড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী তথা গোটা জেলা।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ৪০ তম রাজ্য প্রাথমিক ক্রীড়ার সফলভাবে আয়োজন করে সারা রাজ্যে প্রশংসা কুড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী তথা গোটা জেলা ।আয়োজক হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে সোমবার সংসদ কক্ষে শালবনী স্টেডিয়ামে আয়োজিত ৪০ তম রাজ্য প্রাথমিক ক্রীড়ার জেলা ভিত্তিক সাতজন কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় ও‌ আগামী দিনে…

Read More

এক দশক আগের নৃশংস হত্যাকাণ্ডে ছয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : এক দশক আগের নৃশংস হত্যাকাণ্ডে ছয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। ২০১৪ সালের ১২ জানুয়ারি বালুরঘাট এয়ারপোর্ট এলাকা থেকে রামপ্রসাদ হালদার নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছিল। ঘটনার পর বালুরঘাট থানায় IPC-র ৩০২, ৩৪ ধারায় মামলা দায়ের হয় শ্যামল…

Read More

রবিবার এলাকার প্রায় দুই হাজার মানুষদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—–ইংরেজ বাজারের কাজিগ্রাম অঞ্চলের নওদা বাজার চন্ডিপুর তুতেপারা সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার এলাকার প্রায় দুই হাজার মানুষদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে দেশ ও জাতির কল্যাণের উদ্দেশ্যে দোয়া করা হয়। সম্প্রীতির বার্তা দিতে মুসলিম ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি হিন্দু ধর্মলম্বী মানুষদেরো এই ইফতার পার্টিতে আমন্ত্রণ…

Read More

আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ডালিমপুর এস পি প্রাথমিক স্কুলের পরিকাঠামোগত অবস্থা সেই তিমিরেই।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গত বছরের ঝড়ে বিশাল গাছ পরে প্রাথমিক স্কুলের টিনের ছাউনি তছনছ হয়ে যায়। তারপর থেকে মাথায় ভাঙা টিন নিয়ে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ডালিমপুর এস পি প্রাথমিক স্কুলের ঘটনা। সময়ের সঙ্গে স্থানীয় অনেক স্কুলের পরিকাঠামোগত উন্নতি ঘটলেও এই স্কুলটি সেই তিমিরেই। এবিষয়ে ডালিমপুর এস পি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক…

Read More

জোরপূর্বক রঙ দিতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বিজেপি তৃণমূলের।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-বাড়িতে একলা এক গৃহবধূকে জোরপূর্বক রঙ দিতে যাওয়াকে কেন্দ্র করে বিবাদ। হামলা। পালটা হামলা। সংঘর্ষ বিজেপি তৃণমূলের। হামলা বিজেপির বুথ সভাপতি সহ তাঁর পরিবারের ওপর। অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত এক তৃণমূল কর্মী। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তীব্র উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের কামার্তা গ্রামে। অভিযোগ, বিজেপির বুথ সভাপতি…

Read More

ক্ষণিকের বৃষ্টিপাতে লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট হলদিয়া মোড় এলাকা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ক্ষণিকের বৃষ্টিপাতে লণ্ডভণ্ড পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট হলদিয়া মোড় এলাকা, রবিবার সন্ধ্যায় হঠাৎই ক্ষণিকের ঝড় বৃষ্টিতে কোলাঘাটের হলদিয়া মোড় এলাকার জাতীয় সড়কে ভেঙে পড়ল একাধিক গাছপালা, যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, অবশেষে ট্রাফিক পুলিশ ও বন কর্মীদের তৎপরতায় প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় স্বাভাবিক হয় যান চলাচল।

Read More

একদিকে যেমন চলছিল ভ্যাপসা গরম অন্যদিকে সেই গরমের মাঝে ব্যাপক শিলা বৃষ্টি,একদিকে যেমন স্বস্তি, অন্যদিকে অস্বস্তি বাড়িয়ে দিল কৃষকদের।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- এই সময় চলছিল আলু ভাঙার কাজ। মাঠেই ছিল হাজার হাজার কৃষক চলছে আলু তোলা, আজ দুপুরে হঠাৎই শিলাবৃষ্টি শুরু হয় যার জেরে আহত হয়েছেন অনেক কৃষক। কোন রকমের প্রাণের বেঁচে ফিরলেন মাঠ থেকে এমনটাই জানাচ্ছেন কৃষকরা,একদিকে যেমন ব্যাপক আলুর ক্ষয়ক্ষতি অন্যদিকে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি ঘরের। ঝরে পড়েছে গাছের আম। বাদ যায়নি, সবজি…

Read More