ঈদে বাড়ি ফেরার কথা, তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা, পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—–পেটের দায়ে পরিবারকে সঙ্গে করে পাঞ্জাবে কাজ গিয়ে মৃত্যু যুবকের। ঈদে বাড়ি ফেরার কথা। তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে। মৃত যুবকের নাম রমজান আলি (৩৫)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা সরকার পাড়ায়।এখন পরিবার চিন্তায় পরেছে দেহটি কিভাবে নিয়ে…

