বাংলা নববর্ষ এলেই শহর জুড়ে শুরু হতো হালখাতার প্রস্তুতি, দোকানপাট সেজে উঠত উৎসবের সাজে কিন্তু কালের পরিক্রমায় সেই চেনা হালখাতার রূপ অনেকটাই বদলে গেছে।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- এক সময় বাঙালির ব্যবসায়িক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল হালখাতা। বাংলা নববর্ষ এলেই শহর জুড়ে শুরু হতো হালখাতার প্রস্তুতি, দোকানপাট সেজে উঠত উৎসবের সাজে। কিন্তু কালের পরিক্রমায় সেই চেনা হালখাতার রূপ অনেকটাই বদলে গেছে। বালুরঘাটেও তার ব্যতিক্রম নয়। বাংলা বছরের প্রথম দিনে নতুন খাতার সূচনা এবং পুরনো দেনার নিষ্পত্তিকে কেন্দ্র করে উদ্যাপিত হতো…

