প্লাটিনাম জয়ন্তীতে মানবিক উদ্যোগ: বোরোজামে সারদাময়ী উচ্চ বিদ্যালয়ের বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে শতাধিক মানুষের ভিড়।।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন বোরোজাম এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শনিবার। এই দিন এই শিবিরের শুভ উদ্বোধন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক সমাজসেবী এবং শিক্ষক…

