চাষি ও মৎস্যজীবীদের আশীর্বাদে ২৫ বছরে পদার্পণ চাঁদের বিলের ঐতিহ্যবাহী কালীপুজো।

পূর্বস্থলী, নিজস্ব সংবাদদাতাঃ- আজ দীপান্বিতা অমাবস্য্যা।আজ শ্যামা মায়ের পুজো। আজ আলোর উৎসব দীপাবলি। আপামর বাঙালি মেতে উঠেছে শ্যামা মায়ের পুজোর আরাধনায়। সারা রাজ্যের মত পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বাঁশদহ ও চাঁদের বিলের পারে চুনো বিলে কালীপুজোয় মেতে উঠেছে এলাকার মানুষজন। উল্লেখ্য নাদন ঘাট থানার বিদ্যানগর ও সমুদ্রগড় পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চাঁদের বিল ও…

Read More

পূর্ব বর্ধমানের জামালপুরে কালীপুজো উদ্বোধনে ঐক্যের বার্তা দিলেন তৃণমূল নেতা মেহেমুদ খাঁন।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমান জেলা জামালপুরে দুর্গা পুজোর মতো কালী পুজোতেও একের পর এক পুজো মণ্ডপের উদ্বোধন করেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মা ধক্ষ্য মেহেমুদ খাঁন।গত কাল তিনি নবগ্রামে কালী মাতা ক্লাবের ১২ হাত কালীর উদ্বোধন করেছিলেন। আজ তিনি বেত্রাগড় উত্তরপাড়া বারোয়ারী শীতলা মাতা ক্লাবের ও জৌগ্রাম পদ্মপুকুর যুব…

Read More

জন্মদিনে কেক নয়, পথচারীদের মুখে অন্ন তুলে মানবতার দৃষ্টান্ত আরিয়ানের।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-প্রতি বছরের ন্যায় এ বছরও নিজের জন্মদিনের কেক না কেটে পথচারীদের মুখে অন্ন তুলে দিয়ে অন্যভাবে পালন করলো আরিয়ান তাঁর নিজের জন্মদিন। রবিবার সকালে বিলাসবহুল পার্টি না করে ‘খানাকুল’ জুড়ে অসহায় এবং দুঃস্থ মানুষদের মুখে অন্ন তুলে দেন, এইভাবেই সে সবার মধ্যে দিয়ে আনন্দ ভাগ করে নেয়।আরিয়ানের এই মানবিক উদ্যোগকে সমাজের সকল…

Read More

জামালপুর হাই স্কুল ও শিপতাই মোহুলা এসআর হাই স্কুলে পাড়ায় সমাধান ক্যাম্পে জনসাধারণের উপস্থিতি উজ্জ্বল।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পাড়ায় সমাধান কর্মসূচী আজ অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা জামালপুর ২ ও পারাতল ২ অঞ্চলে যথাক্রমে জামালপুর হাই স্কুল ও শিপতাই মোহুলা এস আর হাই স্কুলে।এই ক্যাম্প পরিদর্শনে উপস্থিত হন তৃণমূলের জামালপুরের ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, দুই প্রধান মিঠু পাল( অঞ্চল সভাপতি), মাবিয়া বেগম শেখ, পাড়াতল…

Read More

মুখ্যমন্ত্রীর উন্নয়নকর্মকে শুদ্ধিজনক উদাহরণ বললেন মেহেমুদ খাঁন।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমানের জামালপুরে গত ১০ তারিখ থেকে শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক বিজয়া সম্মেলনী।চলবে আগামী ১৬ তারিখ পর্যন্ত। আজ জামালপুরের আবুজহাটি ১ ও ২ অঞ্চলে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারী, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি…

Read More

দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের অভিযোগে পুলিশ তদন্তে।

দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। শোভাপুরের কাছে বেসরকারি ঐ মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ঐ তরুণী ডাক্তারি পড়ছিল। গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ ঐ ডাক্তারি পড়ুয়া বাইরে বেরিয়েছিলেন, বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ঐ তরুণীকে,সেখানেই এই ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ আসে…

Read More

দেবী পূজার সঙ্গে মানবিকতার অনন্য মেলবন্ধন দামোদরপাড়া অনাথ আশ্রমে।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- অভিনব ভাবনায় দামোদরপাড়া অনাথ আশ্রমের দুর্গোৎসব, শিশুদের হাতেই সূচনা পুজোর,দুর্গাপুজো মানেই আনন্দ, মিলন আর উৎসবের আবহ। তবে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমের দুর্গোৎসব যেন একটু আলাদা। এখানে দেবী আরাধনার সূচনা হয় ছোট ছোট শিশুর হাত ধরে।মহাষষ্ঠীর সকালেই আশ্রম প্রাঙ্গণে আবাসিক শিশুরা দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের…

Read More

গাজীপুরে নতুন কার্যালয়ের উদ্বোধন ও বস্ত্র বিতরণে খুশির আমেজ, সাধুবাদ এলাকাবাসীর।

নিজস্ব সংবাদদাতা, কাটোয়া : আজ,পঞ্চমীর দিনে,পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের গাজীপুর অঞ্চলের দেয়াসীনগ্ৰামে জন পরিষেবা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কাটোয়া ২ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চ্যাটার্জী,গাজীপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘডুই,গাজীপুর গ্ৰাম পঞ্চায়েতের উপ-প্রধান শিবদাস ঘোষ,গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাফর আলী সেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও…

Read More

২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত রাজ্যসেরা ফলাফলের ধারায় মেমারি ভি এম ইন্সটিটিউশন শাখা ১, শিক্ষক-শিক্ষার্থী মহলে আনন্দের ঢেউ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ ২৩শে সেপ্টেম্বরঃ পূর্ব বর্ধমান জেলার সেরা বিদ্যালয়ের সম্মান পেল মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইন্সটিটিউশন শাখা ১। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল জানান পরিকাটামোগত এবং একাডেমিক বিচারে দুইটি বিভাগে সেরা সম্মান পেয়েছে মেমারির এই বিদ্যালয়। আগামীকাল বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চ থেকে এই সম্মান প্রদান করা হবে। যেখানে উপস্থিত থাকবেন প্রধান শিক্ষক, বিদ্যালয়…

Read More

ছোটছোট শিশুদের তালিমে ব্যস্ত অরুণ কান্তি পাল, ৫০ বছরের অভিজ্ঞতা ছড়াচ্ছেন নতুন প্রজন্মের মাঝে।

পুর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ ২১শে সেপ্টেম্বরঃ স্বর্ণ পদক প্রাপ্ত তবলাবাদক অরুণ কান্তি পালের সঙ্গীত জগতে ৫০ বছর পূর্তি। দীর্ঘ এই ৫০ বছরে বহু ছাত্র-ছাত্রীকে তালিম দিয়েছেন, পাশাপাশি খ্যাতনামা শিল্পীদের সঙ্গে সঙ্গত করে দেশবিদেশে খ্যাতি অর্জন করেছেন। তার ছাত্রদের মধ্যে অনেকেই সফলভাবে সঙ্গীত জগতে বিচরণ করছেন।এই অরুণ কান্তি পাল হলেন অবিভক্ত মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের…

Read More