অবৈধ মাটি কাটার অভিযোগে উত্তাল মানিকনগর চড়ে, ‘জমি রক্ষা কমিটি’ গড়ে প্রতিবাদ কৃষক-গ্রামবাসীদের।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- কৃষকদের তৈরি রাস্তা ভাঙতে পারে ইটভাটার ট্রাক্টরে, মানিকনগর চড়ে প্রতিবাদে একজোট কৃষক গ্রামবাসী। পূর্ব বর্ধমান লাগোয়া নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর চড়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের বিরুদ্ধে এবার একজোট হলেন কৃষক ও গ্রামবাসীরা। সরকারি সহযোগিতা না পেয়ে প্রায় এক বছর আগে নিজেদের শ্রমে চলাচলের উপযোগী একটি কাঁচা রাস্তা তৈরি করেছিলেন এলাকাবাসী।…

