পানিচিয়াড়ি উত্তর জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, উৎসবের মেজাজ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি–৩ ব্লকের কুমিরদা অঞ্চলে পানিচিয়াড়ি উত্তর জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি–৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রাজকুমার দাস, বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ তনুশ্রী পন্ডা, পঞ্চায়েত সদস্য তপন দাস, শিক্ষক…

Read More

উত্তর কাঁথি বিধানসভার কাঁথি ৩ ব্লকের কানাইদিঘী অঞ্চলে পথশ্রী ৪ প্রকল্পে ২ কিমি ঢালাই রাস্তার উদ্ধোধন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি–৩ ব্লকের কানাইদিঘী অঞ্চলে রাজ্য সরকারের পথশ্রী–৪ প্রকল্পের আওতায় নির্মিত ২ কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করেন কাঁথি–৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মিতা রাণী সাউ, কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা…

Read More

কোলাঘাটে জাতীয় সড়কের পাশে ঝুপড়ি দোকানে আগুন, ভস্মীভূত তিনটি দোকান।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-গভীর রাতে হঠাৎ ই জাতীয় সড়কের পাশে ঝুপড়ি দোকানে হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে। সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে খড়্গপুর হাওড়া জাতীয় সড়কের কোলাঘাটের রূপনারায়ণ নদীর ধারে ঝুপড়ি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রে আরও জানা যায় কোলাঘাটের প্রথম ব্রিজের সামনে পুরনো চেকপোস্ট…

Read More

কলকাতা যাওয়ার পথে আটক আশা কর্মীরা, মেচেদা বাসস্ট্যান্ডে বিক্ষোভ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানের আগেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে আশা কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে আশা কর্মীরা। তারা তাদের মূল দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু মাঝপথেই আটকে দেওয়া হয় তাদের। যাঁর ফলে ক্ষোভে ফেটে পড়েন আশা কর্মীরা। মেচেদা…

Read More

স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে বাধা, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন ময়নার আশা কর্মীরা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের আশা কর্মীদের কলকাতায় স্বাস্থ্য ভবনে আজ ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল,সেই মতো তারা সকাল থেকে বেরিয়ে ছিলেন.অভিযোগ ময়নার বলাইপন্ডা ও ময়নার বাইপাস থেকে দুটি গাড়ি রিজার্ভ করা ছিল কিন্তু দুটি গাড়ি ড্রাইভারকে কেস দেওয়ার ভয় দেখিয়ে তাদের যেতে বাধা দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে |…

Read More

জীবিত ৩৪৩ ভোটারের নাম কাটার আবেদন, ফর্ম ৭ কাণ্ডে শ্রীঘরে বিজেপি নেতা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোটার তালিকা থেকে জীবিতদের নাম বাদ দিতে চেয়ে ৭ নং ফর্ম ফিলাপ করেছিলেন তমলুকের পিতুলসাহা গ্রামের অমিত মন্ডল।যিনি বিজেপি নেতাও বটে।এমন কাণ্ড করে অবশেষে শ্রীঘরে ঠাঁই হলো তার।অমিত মন্ডল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পদুমবসানের ২৪২ নং বুথের ৩৪৩ জনের নামে ৭ নং ফর্ম জমা করেছিলেন। যার মধ্যে খোদ ওই বুথের বিএল…

Read More

SIR-এর বিরোধিতায় পাঁশকুড়া ব্লকে CPI(M)-এর বিক্ষোভ, গেট বন্ধ করে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

ষপশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-এস আই আর এর বিরোধিতা করে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লক এ বিক্ষোভ দেখায় সিপিএম, পুলিশ প্রশাসন গেট বন্ধ করে ঘিরে রাখলে বিক্ষোভকারীরা গেটে ধাক্কা মারে, দীর্ঘক্ষণ সিপিএমের নেতৃত্ব সহ বিক্ষোভকারীদের গেটের বাইরে দাঁড়িয়ে রাখে বলে অভিযোগ, এক টাকার দুই পক্ষের মধ্যেই বচসা শুরু হয়, হস্তক্ষেপ করতে হয় পাঁশকুড়ার বিডিওকে, তিনি অফিস…

Read More

সুপ্রিম কোর্টে ED মামলায় রাজ্যের ভর্ৎসনা, কোলাঘাট থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ শুভেন্দুর।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সুপ্রিম কোর্টে ED মামলায় রাজ্যকে ভৎসনা নিয়ে এবার শাসকদলকে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেনভারতবর্ষের দশটি জায়গায় আইন মেনে এডির যে তল্লাশি হয়েছিল তাতে পশ্চিমবঙ্গের ঘটনা সবাই জানেন। সেই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আজকে মামলা ছিল। এবং…

Read More

কুয়াশাচ্ছন্ন সকালে জাতীয় সড়কে দুর্ঘটনা, দাঁড়ানো তেল ট্যাঙ্কারে ধাক্কা মালবোঝাই লরির।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শীতের কুয়াশাচ্ছন্ন সকালে দাঁড়িয়ে থাকা তেল ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মাল বোঝাই লড়ির,ঘটনায় দুমড়ে মুচরে যায় লরিটি, ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দুপজোড়া এলাকার জাতীয় সড়কে। সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় চালক ও খালাসী…

Read More

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রামে মানবিক পরিষেবা কেন্দ্র ‘সেবাশ্রয়’ চালু।

নন্দীগ্রাম, নিজস্ব সংবাদদাতা:- মানবিক পরিষেবার লক্ষ্যে নন্দীগ্রামে শুরু হল ‘সেবাশ্রয়’। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে গড়ে ওঠা এই সেবাশ্রয়ের শুভ সূচনা হয় শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে।শুক্রবার দুপুরে এই সেবাশ্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, শহীদ পরিবারের সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। জানা গেছে, এদিন…

Read More