রেলগেটের পাশে সংকীর্ণ রাস্তা ছাড়তে হবে রেলকে,এই দাবি নিয়ে এই দিন রেলগেটের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে কুবাই নদীর উপরে থাকা ব্রিটিশ আমলের ব্রিজটি বিপদজনক অবস্থায় ছিল বহুদিন,ওভার ব্রিজ করে দেওয়ার কারণে রেলের তরফে ২৪ শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে রেলগেট,এর ফলে সমস্যায় পড়তে পারে পার্শ্ববর্তী ডুকি সহ একাধিক গ্রামের…

Read More

নিহতদের আত্মার শান্তির কামনায় বুধবার সন্ধ্যায় চন্দ্রকোনারোড শহরে মৌন মিছিল করল ব্লক যুব তৃনমূলের কর্মী সমর্থকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কাশ্মীরের পেহেলগাওতে জঙ্গি হামলায় ঘটনার প্রতিবাদ জানিয়ে ও নিহতদের আত্মার শান্তির কামনায় বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মৌন মিছিল করল ব্লক যুব তৃনমূলের কর্মী সমর্থকরা, এই দিন হাতে মোমবাতি জ্বালিয়ে এই মৌন মিছিল গোটা শহর পরিক্রমা করে, এই দিন এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন ব্লক…

Read More

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা হাই স্কুল প্রাঙ্গনে গড়বেতা হাইস্কুল পাড়া খেটে খাওয়া মানুষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা হাই স্কুল প্রাঙ্গনে গড়বেতা হাইস্কুল পাড়া খেটে খাওয়া মানুষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে ৬৪ জন রক্ত দাতা রক্ত দান করেন, জানা গিয়েছে এই বছর ১৪ তম বর্ষে পদার্পণ করল এই রক্তদান শিবির,এই রক্তদান…

Read More

আবারো গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখে দিল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক প্রশাসন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ-আবারো গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখে দিল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক প্রশাসন,প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্লকের এক গ্রামে ১৫ বছর বয়সী নাবালিকার বিয়ে দিতে তৎপর হয়ে পড়েছিল পরিবার-পরিজন, গোপন সূত্রে খবর পেয়ে রবিবারে বিকেলে এই বিয়ে ওই পরিবারে হাজির হয় পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময়ী সাহা,ভূমি কর্মাধ্যক্ষ পবন…

Read More

সাইবার ক্রাইম,নারী ও শিশু পাচার সম্পর্কিত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে সচেতনতা শিবিরের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আঁধারনয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ রোধ,সাইবার ক্রাইম,নারী ও শিশু পাচার সম্পর্কিত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শনিবার, এই দিল এই সচেতনতা শিবিরে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত হয়েছিলো, এই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের…

Read More

পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিল করলো CPI(M) এর নেতাকর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বেকারদের কর্মসংস্থান,১০০ দিনের প্রকল্পের কাজ চালু সহ একাধিক দাবি নিয়ে আগামী ২০শে এপ্রিল কলকাতার ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে বাম সংগঠনের পক্ষ থেকে, সেই জনসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিল করলো CPI(M) এর নেতাকর্মীরা, এই দিন চন্দ্রকোনারোড CPI(M) দলীয় কার্যালয়…

Read More

ক্ষীরপাই থেকে আরামবাগ গামী রাজ্য সড়কে জাড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভে শামিল শতাধিক মানুষজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গাজন সন্ন্যাসীদের উপর মিথ্যে অভিযোগ, অভিযোগের ভিত্তিতে গ্রামেরই এক যুবককে গ্রেফতারের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গাজন সন্ন্যাসী সহ গ্রামের সাধারণ মানুষের। দীর্ঘক্ষণ অবরোধের জেরে দেখা দিয়েছে তীব্র জানজট।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জাড়া এলাকায়, বৃহস্পতিবার সকাল থেকে ক্ষীরপাই থেকে আরামবাগ গামী রাজ্য সড়কে জাড়া এলাকায় অবরোধ করে বিক্ষোভে…

Read More

চন্দ্রকোনারোড শহর সংলগ্ন তেলটকা গ্রামে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল বুধবার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– দুগ্ধ উৎপাদনের মধ্য দিয়ে এলাকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন তেলটকা গ্রামে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল বুধবার, এই দিন উদ্বোধন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী গণেশ ঘোষ,জ্ঞানাঞ্জন…

Read More

বাংলা নববর্ষের লগ্নে এক নতুন উদ্দীপনা নিয়ে সেজে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের চাঁদাবিলা সাগেন গাঁওতা ময়দান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলা নববর্ষের লগ্নে এক নতুন উদ্দীপনা নিয়ে সেজে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের চাঁদাবিলা সাগেন গাঁওতা ময়দান। জানা গিয়েছে ফ্রেন্ড ফুটবল একাডেমি হুমগড় ২০২৫ সালের তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। এই বিশেষ মুহূর্তে হুমগড়ের প্রতিটি প্রান্তে যেন ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে।আজ, নববর্ষের এই আনন্দঘন দিনে, একাডেমির প্রশিক্ষণ শুরুর অনুষ্ঠানে…

Read More

ধান,বাদাম,সবজি সহ মাঠের ফসল খেয়ে ও মাড়িয়ে নষ্ট করল হাতির দল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: – ধান, বাদাম,সবজি সহ মাঠের ফসল খেয়ে ও মাড়িয়ে নষ্ট করল হাতির দল।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া,কামারখালি,গড়গড়ি সহ একাধিক এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।কৃষকদের দাবি গতকাল রাতের বেলা বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোনার হুড়হুড়িয়া ও কামারখারি জঙ্গলে প্রবেশ করেছে ৪০-৫০ টি হাতির…

Read More