বর্ণাঢ্য শোভাযাত্রায় সূচনা চন্দ্রকোনারোড বারোয়ারি মেলার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সুসজ্জিতভাবে হরিনাম সংকীর্তন আকারে বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা করা হলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বারোয়ারি মেলা ও হরিনাম সংকীর্তনের। বৃহস্পতিবার বিকেলে চন্দ্রকোনারোড শহরের স্টেশনপাড়া এলাকার বারোয়ারি তলা থেকে সুসজ্জিতভাবে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা গোটা শহর পরিক্রমা করে। জানা গিয়েছে ষ্টেশন পড়ার স্পোটিং…

Read More

বন বাঁচাতে বাইক র‍্যালি, প্রকৃতিপ্রেমীদের সংবর্ধনা হুমগড়ে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার ‘বগড়ি প্রবাহিকা সংসদ’ ও ‘বগড়ি দর্পণ’ পত্রিকা। বৃহস্পতিবার হুমগড় রেঞ্জ অফিস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা হয়।অনুষ্ঠানের প্রারম্ভে সেইসব অকুতোভয় প্রকৃতিপ্রেমীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়, যাঁরা গত বছর…

Read More

দীর্ঘদিনের দাবির জয়, গড়বেতা-সহ তিন স্টেশনে দীঘা–আসানসোলের স্টপেজ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা,চন্দ্রকোনারোড, শালবনী স্টেশনে দীঘা-আসানসোল স্টপেজ দেওয়ার দাবি তুলেছিল খড়গপুর আদ্রা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। অবশেষে রবিবার থেকে এইসব স্টেশনে স্টপেজ দিতে শুরু করল দীঘা-আসানসোল,এতে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্রে, এই দিন ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে রেল কর্মীদের সম্বর্ধনা জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে…

Read More

বেহাল অবস্থা কাটিয়ে নতুন রূপে মহাশ্মশানের আটচালা, উদ্যোগে সমাজসেবীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিলা মহাশ্মশানের মন্দিরের আটচালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো রবিবার। এই দিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরবেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি চিন্ময় সাহা, পাঁচ নম্বর এবং ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিকাঞ্চন রায়,জ্ঞানাঞ্জন মন্ডল,স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র পাল, বাচ্চু নিয়োগী, তন্ময় বোস…

Read More

গড়বেতা-র ঘাগরায় ৫০ জনের অংশগ্রহণ, পাঁচ মহিলা প্রতিযোগীও সামিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের ঘাগরা মৈত্রী সংঘ ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার,জানা গিয়েছে এই দিন সকালে কেয়ামাচা থেকে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা এবং শেষ হয় ক্লাব প্রাঙ্গনে,এই দিন পাঁচ জন মহিলা সহ ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই দৌড় প্রতিযোগিতায়।…

Read More

মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিক হত্যার প্রতিবাদে গড়বেতায় তৃণমূলের ধিক্কার মিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি শাসিত মহারাষ্ট্রে এই রাজ্যের পুরুলিয়া জেলার খগেন মাহাতো নামে এক পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহরে ধিক্কার মিছিল ও পথসভা করল তৃণমূল নেতাকর্মীরা। এই দিন এই ধিক্কার কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম…

Read More

দালাল চক্র ও অসাধু ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে চন্দ্রকোনারোডে BMOH-কে স্মারকলিপি কংগ্রেসের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দালাল চক্র ও অসাধু ডায়গনস্টিক সেন্টারের আনাগোনার বন্ধের দাবি সহ ৬ দফা দাবি নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালের BMOH কে স্মারকলিপি প্রদান করল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। মূলত তাদের দাবিগুলি হলো অসাধু ডায়াগনিস্ট সেন্টার গুলি রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা বন্ধ…

Read More

স্বাধীনতা সংগ্রামীর স্মৃতিচারণে চন্দ্রকোনারোডে শ্রদ্ধা নিবেদন, উপস্থিত প্রতিমন্ত্রী ও তৃণমূল নেতৃত্ব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১১ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ভারতের স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ তিলকা মূর্মূর জন্ম দিবস,এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে বীর শহীদ তিলকা মূর্মূর মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করলেন শালবনি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা…

Read More

গড়বেতার গরঙ্গায় তৃণমূলের পদযাত্রা, লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন কর্মী-সমর্থকরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১০ নম্বর অঞ্চলের গরঙ্গা এলাকায় লক্ষ্মীর ভান্ডার বাড়ার জন্য পদযাত্রা ও পথসভার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো তৃণমূল কর্মী সমর্থকরা। এই দিন পথসভা ও পদযাত্রার পাশাপাশি পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয় তৃণমূলের তরফ থেকে। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা…

Read More

মাঘী পূর্ণিমায় কুমারডুবিতে সাধক বামদেব আশ্রমের প্রতিষ্ঠা দিবস, অন্নভোগে হাজার হাজার ভক্ত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মাঘ মাসের মাঘী পূর্ণিমার কৃষ্ণপক্ষে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চার নম্বর উড়িয়াসাই অঞ্চলের কুমারডুবি গ্রামে অবস্থিত সাধক বামদেব ও শ্রী শ্রীঠাকুর দয়ানন্দ মহারাজজীর আশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়, জানা গিয়েছে এক এক করে ১৮ তম বর্ষে পদার্পণ করলো সাধক বামদেব আশ্রম। পূর্ণতীর্থ ভূমি…

Read More