উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশা টেবলেট।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- জয়ঁগা এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। উদ্ধার হয় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ ও নেশা টেবলেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সুত্রে খবরের ভিত্তিতে রবিবার রাতে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর নেশা টেবলেট ও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয় পাশাপাশি দু’জনকে গ্ৰেফতার করা হয়েছে। ধৃতদের সোমবার আদালতে পাঠানো পাঠানো হয়েছে।

Read More

মশালদহ হাসপাতাল মাঠে রবিবার থেকে শুরু হল ড. মনমোহন সিং মেমোরিয়াল আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট।

নিজস্ব সংবাদদাতা, মালদা—– হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেসের উদ্যোগে মশালদহ হাসপাতাল মাঠে রবিবার থেকে শুরু হল ড. মনমোহন সিং মেমোরিয়াল আট দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। প্রথমদিন দুটি ম্যাচ হয়। প্রথম রাউন্ডে মাঠে নামে অসম ও রাঁচি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে রাঁচিঅসমের কাছে পরাজিত হয়। দ্বিতীয় রাউন্ডে মাঠে নামে নেপাল ও পাটনা। ২-১ গোলে নেপালের…

Read More

সূচনা হলো ফালাকাটা ড্রামাটিক হলের ১০৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- ফালাকাটা ড্রামাটিক হলের ১০৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হলো প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও অনীক রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় বিশিষ্ট সমাজসেবী শুভব্রত দে প্রমুখ। এই অনুষ্ঠানের থাকছে নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Read More

এলাকা জুড়ে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে সবুজ আবির ছিটিয়ে বিজয় উল্লাস মিছিল করল তৃণমূল কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা, মালদা, 24 ফেব্রুয়ারি — মালদার গাজোলের পূর্ব করকচ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।রবিবার ফলাফল জানানো হয় নির্বাচনে তৃনমূল কংগ্রেসের ৯ টি আসনে সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে।জয়ের পর তাঁরা স্থানীয় এলাকা জুড়ে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে সবুজ আবির ছিটিয়ে বিজয় উল্লাস মিছিল করে।এদিন উপস্থিত ছিলেন গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি…

Read More

সুদূর মহারাষ্ট্রে পাড়ি দিতে চলেছে ওই টোটো চালকের ছেলে।

নিজস্ব সংবাদদাতা, , বালুরঘাট, ২৩ ফেব্রুয়ারি: এ যেন স্বপ্নপূরণ! নিষ্ঠা ও অধ্যাবসায় থাকলে আর্থিক অনটন যে অন্তরায় হতে পারে না তার উদাহরণ সৃষ্টি করল বালুরঘাটের খেলোয়াড় প্রিয়াংশু। সুদূর মহারাষ্ট্রে পাড়ি দিতে চলেছে ওই টোটো চালকের ছেলে। চলতি মাসের শেষেই নাসিকে আয়োজিত জাতীয় পর্যায়ের তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে খেলবে বালুরঘাটের তরুণ প্রিয়াংশু মন্ডল। গত বছর রাজ্য তাইকণ্ড চ্যাম্পিয়নশিপে…

Read More

আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগান ময়দানে জনসভায় শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- উত্তরকন্যা অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পদযাত্রা করে উত্তরকন্যা অভিযান করা হবে। রবিবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনি চা বাগান ময়দানে জনসভায় যোগ দিয়ে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভায় আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগগা ছাড়াও অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। এই মাঠেই কিছুদিন আগে সভা করেন…

Read More

ঝড়ের তান্ডবে ভূতনীর রিং বাঁধে বড়ো বড়ো সরকারি গাছ ও গাছের ডালপালা ভেঙে পড়ে।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার সাত সকালে প্রচন্ড ঘূর্ণিঝড়ের তান্ডবলীলা চাক্ষুষ করলেন মালদার মানিকচক ও ভূতনীর বেশকিছু এলাকার বাসীন্দারা। এদিন সকাল ৬টা নাগাদ হঠাৎ করেই মানিকচকের আকাশ কালো মেঘে ঢাকা পড়ে। দেখতে দেখতে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রায় ৪০ মিনিট ধরে চলে ঝড়-বৃষ্টি। তবে মিনিট দশেকের মতো প্রচন্ড ঘূর্ণিঝড় বয়ে যায় মানিকচকের ভূতনীর শংকরটোলা ও কালীটোলা…

Read More

নিখিলবঙ্গ মেধা অন্বেষণ ২০২৪ এর পরীক্ষায় ফালাকাটা উত্তর মন্ডলের প্রথম দশ জন স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- নিখিলবঙ্গ মেধা অন্বেষণ ২০২৪ এর পরীক্ষা হয়েছিল রাজ‍্য জুড়ে। রবিবার ফালাকাটা উত্তর মন্ডলের প্রথম দশ জন স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, ফালাকাটা উত্তর মন্ডলের পক্ষ থেকে জটেশ্বর বোর্ড ফ্রী প্রাথমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কৃত করা হয়। জানা গিয়েছে, এদিন ৪৩ জনকে মিষ্টি মুখ করিয়ে তাঁদের হাতে শংসাপত্র তুলে…

Read More

ভারতের জয়ের জন্য বালুরঘাট কোর্ট মোড়ে যজ্ঞানুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ ঘিরে উন্মাদনা বালুরঘাটে। ভারতের জয়ের জন্য বালুরঘাট কোর্ট মোড়ে যজ্ঞানুষ্ঠান। ভারতের জয়ের জন্য প্রার্থনা বালুঘাটবাসীর। পাশাপাশি জায়েন্ট স্কিনে খেলা দেখানোর ব্যবস্থাও করাও হয়েছে।

Read More

ম্যারাথনের উদ্বোধন পর্বে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে সকলের নজর কাড়লেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মালদা জেলা পুলিশের উদ্যোগে রবিবার সাত সকালে মালদায় হয়ে গেল গৌড় মালদা ম্যারাথন-২০২৫। ম্যারাথনের উদ্বোধন পর্বে মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে সকলের নজর কাড়লেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালদার বড় স্বাস্থ্য প্রতিষ্ঠান মালদা মেডিকেল সেন্টারের অন্যান্য স্পন্সর রা সহ আরো অনেকেই। তাদের…

Read More