জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন, পুলিশ মোতায়েনে নিরাপত্তা নিশ্চিত।
বুনিয়াদপুর-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ইভিএম এর বদলে ব্যালট পেপারে নির্বাচনের দাবিতে ভারত মুক্তি মোর্চার জন আক্রোশ র্যালি। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় ভারত মুক্তি মোর্চার সদস্যরা। পাশাপাশি জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয়। আন্দোলনকারীদের দাবি, ভারতের গণতন্ত্র বাঁচাতে ইভিএম সরিয়ে সমস্ত নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের মাধ্যমে…

