ডিএসপি হেডকোয়ার্টারের হাতে উদ্বোধন, অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুরের নাজিরপুরের মোটরায় উদয় সংঘ অ্যান্ড পল্লী পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হলো সার্বজনীন দুর্গাপূজোর উদ্বোধন। হিন্দু, মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের মিলিত অংশগ্রহণে আয়োজিত এই পুজোর শুভ সূচনা করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। উপস্থিত ছিলেন ওসি সৎকার স্যাংবো, বিশিষ্ট সমাজকর্মী অরুনাংশ ঘোষসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই বছরের পুজোর বিশেষ থিম ‘সেফ ড্রাইভ,…

