১২ই জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা -২০২৫, আয়োজনে শ্রম কমিশনারেট বহরমপুর মুর্শিদাবাদ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আজ বৃহস্পতিবার ১২ই জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা -২০২৫, আয়োজনে শ্রম কমিশনারেট বহরমপুর মুর্শিদাবাদ,। সহযোগিতায় জেলা প্রশাসন মুর্শিদাবাদ । পদযাত্রা শুরু হয় বহরমপুর প্রশাসনিক ভবন থেকে লেবার অফিস পর্যন্ত। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্রী চিরন্তন প্রামাণিক, শ্রী বিতান দে – জয়েন্ট লেবার কমিশনার, শ্রী অর্জুন…

Read More

লালগোলা থানার রাধাবাগ এলাকা থেকে উদ্ধার হলো বিশ্বজিৎ সাহা নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ।

লালগোলা, নিজস্ব সংবাদদাতা ৮ জুন – রবিবারের দিন লালগোলা থানার রাধাবাগ এলাকা থেকে উদ্ধার হলো বিশ্বজিৎ সাহা নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ। বাড়ির পাশের অর্থাৎ ছাগল হাট পেট্রোল পাম্প সংলগ্ন একটি আমগাছে তাকে অস্বাভাবিক অবস্থায় ঝুলতে দেখা যায়। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিবাদের পর তাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া…

Read More

মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকায় গভীর রাতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ভগবানগোলা-মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত সুবর্ণমবর্গী ডাকবাংলা এলাকায় গভীর রাতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম আলতাফ সেখ (৫৫), বাড়ি মহিশাস্থলি গ্রাম পঞ্চায়েতের ডাকবাংলা এলাকায়। একইসঙ্গে নিখোঁজ রয়েছেন তার স্ত্রী ইদোলা বিবি (৪৫) ও এক প্রতিবেশী যুবক সালাম সেখ (৪০), যিনি গোবরা কুঠিরামপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পরিবার সূত্রে…

Read More

মাত্র ছয় মাস বয়সেই মারা গিয়েছেন মা, হারাতে হয়েছে বাবাকেও, মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলেন সোহেল আল মামুন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মাত্র ছয় মাস বয়সেই মারা গিয়েছেন মা। হারাতে হয়েছে বাবাকেও। মামার বাড়িতে থেকে পড়াশুনা। জীবন সংগ্রাম করে বহু কষ্টে পড়াশুনা করেই WBCS এর A গ্রুপে সফল হয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলেন সোহেল আল মামুন। খুব দ্রুত ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মহকুমা অধিকারী হতে চলেছেন মুর্শিদাবাদের সুতি থানার তেনাউড়ি জগতাই এলাকার কৃতি সন্তান…

Read More

লালগোলা থানা পুলিসের গোপণ অভিযানে গ্রেপ্তার করা হল বাংলাদেশীকে।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- লালগোলার আটরোশিয়া গ্রামে বে-আইনিভাবে এক বাংলাদেশী যুবকের আশ্রয় নেওয়ার অভিযোগ।লালগোলা থানা পুলিসের গোপণ অভিযানে গ্রেপ্তার করা হল ওই বাংলাদেশীকে।ধৃত বাংলাদেশীর নাম রুহুল আমিন(৩২)।বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর গ্রামে।ধৃত বাংলাদেশীকে সাত দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে আজ মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হবে। এর আগেও লালগোলা থানার প্রচেষ্টায় বহু অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশীকে…

Read More

ঈদ-উল-আজহার পবিত্র দিনে নয়ামুকুন্দপুর ঈদগাহ ময়দানে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল এলাকাবাসী।

নয়ামুকুন্দপুর, নিজস্ব সংবাদদাতা, ১৭ জুন:আজ ঈদ-উল-আজহার পবিত্র দিনে নয়ামুকুন্দপুর ঈদগাহ ময়দানে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল এলাকাবাসী। প্রতিবছরের তুলনায় এবার ঈদের নামাজে জনসমাগম রীতিমতো রেকর্ড ছাড়িয়েছে। যেখানে পূর্বে সর্বোচ্চ প্রায় ৯ হাজার মুসল্লি নামাজ আদায় করতেন, সেখানে আজ উপস্থিত ছিলেন প্রায় ১৪ হাজার মানুষ—এক ঐতিহাসিক সংখ্যা। এই বিশাল জমায়েতের ইমামতি করেন হাফেজ গোলাম রাব্বানী সাহেব।…

Read More

প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের শিকার।

ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতাদের :- প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের শিকার হলেন মহিষাস্তলী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালি রমনা, চারাবাগান, মন্তাজ নগর, কালুখালী, সুবর্ণমৃগী-সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এইসব এলাকার মানুষ। সঠিক ভোল্টেজের অভাবে দিনের পর দিন অচল অবস্থায় থাকে বাড়ির আলো, পাখা কিংবা অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রিক যন্ত্রপাতি। স্থানীয়দের অভিযোগ, এক…

Read More

ভগবানগোলা আনব্লক তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) উদ্যোগে এক অভিনব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতা ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ ভগবানগোলা আনব্লক তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) উদ্যোগে এক অভিনব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আনুমানিক ৫০০ থেকে ৭০০ চারা গাছ রোপণ করা হয়েছে ভগবানগোলার বিভিন্ন প্রান্তে। এই উদ্যোগের সূচনা হয় সকাল ১১:৩০ নাগাদ মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের কালুখালী বাইপাস এলাকায়। এরপর পর্যায়ক্রমে ভগবানগোলার কানা পুকুর হাসপাতাল…

Read More

এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা,৩ জুন ২০২৫:– রঘুনাথগঞ্জ থানার রাণীনগর এলাকায় চাষের জমি থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গিয়ে দেহটি পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,…

Read More

মাতঙ্গিনী বাবুরহাট বাজার কমিটির ব্যবসায়ীরা কয়েক বছর ধরে এক ব্যতিক্রমী সঞ্চয় প্রকল্প পরিচালনা করে আসছেন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার বেনিয়া গ্রামের মাতঙ্গিনী বাবুরহাট বাজার কমিটির ব্যবসায়ীরা কয়েক বছর ধরে এক ব্যতিক্রমী সঞ্চয় প্রকল্প পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীদের স্বউদ্যোগে গঠিত এই তহবিল এখন পরিণত হয়েছে স্থানীয় স্তরে আর্থিক সুরক্ষার এক মডেলে। ২০১৯ সালের জুন মাস থেকে শুরু করে বহু ব্যবসায়ী প্রতিদিন তাঁদের আয় থেকে মাত্র ৫ টাকা করে…

Read More