মাথা লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু তৃণমূল কর্মীর, ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-ফের মালদায় শুট আউট।প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ।মাথা লক্ষ্য করে গুলি।ঘটনাস্থলেই মৃত্যু তৃণমূল কর্মীর। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার। জানা যাচ্ছে মৃত তৃণমূল কর্মী এবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত। তবে কি খুনের নেপথে পরকীয়া। তদন্তে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রেমিকাকে।মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা। মৃত…

Read More

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় রাতভর বৃষ্টির জেরে ভেসে গেলো একটি বাঁশের সাঁকো।

ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতভর বৃষ্টির জেরে দলঞ্চা নদীর জল বাড়াতে বিপত্তি, ভেসে গেলো একটি বাঁশের সাঁকো, অপর আরেকটি বাঁশের সাঁকো বাঁচাতে আপ্রাণ চেষ্টা গ্রামবাসীদের। এ ছবি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায়। জানা গিয়েছে ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার বুক চিরে গিয়েছে দলঞ্চা নদী। নদীর দুই পারে রয়েছে হাজার হাজার গ্রাম। দীর্ঘ কয়েক দশক ধরে…

Read More

সভাপতির তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধর।

নিজস্ব সংবাদদাতা, মালদা-–তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক ১নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহঃ সারিউলের বিরুদ্ধে। সভাপতির তোলাবাজির প্রতিবাদ করায় প্রতিবাদীদের বাড়ি ভাঙচুর। মহিলাদের মারধর। আগ্নেয়াস্ত্র হাতে সভাপতির অনুগামী দুষ্কৃতিদের দাপাদাপি এলাকায়। সিসিটিভি ফুটেজে সামাজিক মাধ্যমে ভাইরাল আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির সেই ছবি । আক্রান্ত গ্রামবাসীরা নিরাপত্তার দাবী তুলে পুলিশ সুপারের দারস্থ। যদিও বিষয়টি নিয়ে এখনও…

Read More

বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ম্যাজিক গাড়িকে, ঘটনায় গুরুতর আহত হলেন ম্যাজিক গাড়ির চালক।

নিজস্ব সংবাদদাতা, মালদা—রাস্তার পাশে ম্যাজিক গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছিলেন চালক। আর ঠিক তখনই সামনের দিক থেকে আসা এক বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ম্যাজিকের সামনের অংশে। সেই ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ম্যাজিক গাড়ির সামনের একাংশ। এবং ঘটনায় গুরুতর আহত হলেন ম্যাজিক গাড়ির চালক। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের এনায়েতপুর বাঙালগ্রাম মোড় এলাকায়।…

Read More

ফের উত্তপ্ত মোজমপুর, গুলিবিদ্ধ এক টোটো চালক।

নিজস্ব সংবাদদাতা, মালদা: ফের উত্তপ্ত মোজমপুর। মোজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটো চাল। গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ। তার বাড়ি কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায়। আমিরের পরিবার সূত্রে খবর, আমির আম নিয়ে আনুমানিক সাড়ে আটটা নাগাদ কালিয়াচকের দিকে আসছিল। সেই সময় মোজমপুর স্ট্যান্ডে একেবারে রাজ্য সড়কের ওপরে দুই গোষ্ঠীর ব্যাপক…

Read More

নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বাবা।

নিজস্ব সংবাদদাতা, মালদা: সন্তান প্রসবের কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু মায়ের। দুদিনের মধ্যে মৃত্যু হল সদ্যোজাতেরও। এই ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হলেন বাবা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরে।ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ। গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তাঁর স্ত্রী ফুলটুসি খাতুনকে (২৪) মালদায় নিয়ে আসেন।…

Read More

মালদা টাউন স্টেশন থেকে কয়েক হাজার টাকার বিদেশি মদ সহ পাকড়াও করল এক পাচারকারীকে।

নিজস্ব সংবাদদাতা, মালদা :- আমের পেটির আড়ালে বিহারে মদ পাচারের চেষ্টা ব্যর্থ করল মালদা জিআরপি। মালদা টাউন স্টেশন থেকে কয়েক হাজার টাকার বিদেশি মদ সহ পাকড়াও করল এক পাচারকারীকে। এই প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, রবিবার রাতে তারা বিশেষ সূরে খবর পান ফরাক্কা এক্সপ্রেসে করে আমের পেটির আড়ালে মদ পাচারের চেষ্টা…

Read More

আম মেলাকে সামনে রেখে দুটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা। আগামী ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলায় মালদা সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রজাতির আম যেমন থাকবে ঠিক একই রকম ভাবে আমের তৈরি মিষ্টি আমসত্ত্ব সহ নানান খাদ্য এবং সামগ্রী…

Read More

নজরদারিতে পুলিশের জালে ধরা পড়ে পকেটমার ১১জন মহিলা।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-ভিড়ে ঠাসা মালদার রামকেলী মেলায় পকেটমারির সময় পুলিশের জালে ধরা পড়ল ১১জন মহিলা। ধৃত মহিলাদের মধ্যে কেউ ভিন জেলা আবার কেউ কেউ ভিনরাজ্যের বাসীন্দা বলে জানা গেল। উল্লেখ্য, রবিবার থেকে মালদার রামকেলীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী রামকেলী উৎসব ও মেলা। তাই মেলাকে ঘিরে প্রথম দিনেই দূর-দূরান্তের অসংখ্য ভক্ত সমাগম ঘটে মালদার রামকেলীতে। আর…

Read More

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের সামনে সবুজ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—আবাসনের উদ্যোগে বৃক্ষরোপণ ইংলিশবাজার মিশন ঘাট এলাকায় সারদামণি শান্তনীর আবাসনের উদ্যোগে,রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের সামনে সবুজ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়। মিশন ঘাটে পুরনো গাছগুলি পরিচর্যা। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ, মালদা উইমেন্স কলেজ এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার অধ্যাপক তরুণ শাসমল, শ্রী শ্রী…

Read More