পুলিশকর্তার ফাঁকা বাড়িতে ডাকাতির চেষ্টা, গ্রেফতার তিন।
নিজস্ব সংবাদদাতা, মালদা: ঝমঝমিয়ে বৃষ্টি।দুর্যোগপূর্ণ আবহাওয়া। সেই সুযোগে পুলিশকর্তার বাড়িতে রাতের অন্ধকারে ডাকাতির ছক কষে ছিল একদল দুষ্কৃতী। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে ছিল তারা। যদিও শেষ মুহূর্তে রাতে টহলরত দুই সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ভেস্তে যায় পরিকল্পনা। বিশাল পুলিশবাহিনী এসে তিন দুষ্কৃতী কে গ্রেফতার করে। বেশ কয়েকজন পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার…

