কোচ-রাজবংশীদের এসটি করণ ও কামতাপুরী ভাষার স্বীকৃতি চাইছে KSDA, বামনগোলায় তীব্র আন্দোলন।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় আগমণের দিনে মালদার বামনগোলা ব্লকে আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা।আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত সদস্যরা বামনগোলা ব্লকে গণ অনশন কর্মসূচি পালন করেন। অনশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ। এদিন তার নেতৃত্বেই কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা নিজেদের…

