প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের মধ্য দিয়ে দিনটিকে শ্রদ্ধা জানানো হয় মালদায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা জেলা প্রশাসনের উদ্যোগ জেলা ক্রীড়া সংস্থা ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, সঙ্গে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকগন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের মধ্য দিয়ে দিনটিকে শ্রদ্ধা জানানো হয়। কুচকা আওয়াজে অংশগ্রহণ…

Read More

নিকাশি নালার জল উপচে পড়ছে রাস্তায়, বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা মহলদার পাড়ার বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—– নিকাশি নালার জল উপচে পড়ছে রাস্তায়। দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। নিকাশি নালা সংস্কার ও সাফাইয়ের দাবিতে শনিবার দুপুরে রাস্তারনোংরা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা মহলদার পাড়ার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫ বছর পুরনো নিকাশি নালা। টুবু মৈত্রের বাড়ি থেকে মহলদার পাড়া পর্যন্ত প্রায় পাঁচশো মিটার…

Read More

মর্মান্তিক ঘটনা, তুলসীহাটা দিক থেকে রড ভর্তি একটি ট্রাক্টর দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা——রড ভর্তি ট্রাক্টরনিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে গেল চায়ের দোকানে। গুরুতর জখম দুই। হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাতটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে।গুরুতর জখম হয়েছে স্থানীয় বাসিন্দা নিমাই দাস(৫৫) ও হাবু আলি(৬০)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতেগ্রামে পর্বত কর্মকারের চায়ের দোকানে চান পান করছিলেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তুলসীহাটা দিক থেকে রড ভর্তি…

Read More

বেআইনি গ্যাস রিফিলিং এর রমরমা কারবার, অভিযোগ পেয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান প্রশাসন ও পুলিশের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদহ শহর জুড়ে চলছিল বেআইনি গ্যাস রিফিলিং এর রমরমা কারবার। অভিযোগ পেয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযান প্রশাসন ও পুলিশের। অভিযানে গ্রেপ্তার তিন ব্যবসায়ী। উদ্ধার শতাধিক গ্যাস সিলিন্ডার। সিল করে দেওয়া হয়েছে তিনটি দোকান। মালদা শহরের আইটিআই মোড় এলাকায় হানা পুলিশের। ইংরেজবাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন মালদহের মহকুমা শাসক পঙ্কজ তামাং।…

Read More

গোপন সূত্রের খবরের মাধ্যমে হানা দিয়ে জাল নোট সহ ২পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—গাজোলে যাত্রীবাহী বাসে১যাত্রীর মাধ্যমে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার জাল নোট।গোপন সূত্রের খবরের মাধ্যমে হানা দিয়ে জাল নোট সহ ২পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।শনিবার দুপুরের ১২ টা দিকে তাদের গাজোল থানা থেকে জেলা আদালতে পাঠানো হয়।গাজোল থানার অন্তর্গত কদুবাড়ী এলাকার।পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম মোশারফ হোসেন।বয়স ২৮ বছর। আরোও একজনের নাম নাসিম শেখ(২২) দুজনের বাড়ি…

Read More

নতুন ভোটারদের নির্বাচনী ব্যক্তি পরিচয়পত্র (EPIC) তুলে দেওয়া হলো ।

নিজস্ব সংবাদদাতা, মালদা :- শনিবার জেলা প্রশাসন কর্তৃক জাতীয় নির্বাচন দিবস পালিত হয়। আজ সকালে মালদা কলেজ মাঠ থেকে বিপিন বিহারী টাউন হল পর্যন্ত একটি র‍্যালি বের হয়। নতুন ভোটার এবং অন্যান্য নির্বাচনী কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল র‌্যালিতে অংশগ্রহণ করেন। পরে টাউন হলে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং প্রদীপ…

Read More

দুয়ারে প্রশাসন নিয়ে সাধারণ মানুষের কি কি সমস্যা, অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া ও জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।

নিজস্ব সংবাদদাতা, মালদা—মুখ্যমন্ত্রী পছন্দের পরিষেবা দুয়ারে সরকার। আবারো সাধারণ মানুষকে পরিষেবা দিতে শুরু হয়েছে দুয়ারে সরকার।দুয়ারে সরকার শিবিরকে ঘিরে দুয়ারে প্রশাসন ব্যবস্থা নজরে এল মালদার গাজোলে। গাজোলের দেওতলা এলাকায় দুয়ারে সরকার শিবির পরিদর্শন করে দুয়ারে প্রশাসন নিয়ে সাধারণ মানুষের কি কি সমস্যা, অভাব-অভিযোগ ও সমস্যার কথা শুনলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া ও জেলা পুলিশ সুপার…

Read More

শুট আউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা, মালদা:–মালদার কালিয়াচকের দারিয়াপুর মোমিনপাড়ায় সংঘর্ষ, শুট আউট এবং শুট আউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ফলে এই ঘটনায় ধৃতের সংখ্যা তিন থেকে বেড়ে হল পাঁচ। উল্লেখ্য, সম্প্রতি কালিয়াচকের দারিয়াপুর মোমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা। সংঘর্ষ চলাকালীন শুট আউটের খবর মেলে। এই ঘটনায় এক আতাউল সেখ…

Read More

অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভাটোল গ্রামের রেশন ডিলার জয় নারায়ণ আগরওয়ালার বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-পরিমাণে কম,হাতে লেখা স্লিপ ও মাসের শেষে রেশন দেওয়ার অভিযোগে ডিলারের বিরুদ্ধে তদন্তে নামল ফুড ইন্সপেক্টর। অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভাটোল গ্রামের রেশন ডিলার জয় নারায়ণ আগরওয়ালার বিরুদ্ধে।ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ফুড ইন্সপেক্টর মহম্মদ আব্দুল হালিমের। রেশন গ্রাহকদের অভিযোগ,ডিলার জয় নারায়ণ বহুদিন ধরে পরিবার পিছু ২-৩ কেজি…

Read More

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস, মূর্তিতে মাল্য দানের পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মালদা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা : সারা দেশের পাশাপাশি মালদা জেলাতেও পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস। মূর্তিতে মাল্য দানের পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে মালদা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়।এদিন সকাল আটটা নাগাদ ইংরেজবাজার পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপর শহরের নেতাজি সুভাষ মোর এলাকায় প্রথমে পতাকা…

Read More