বিশেষ প্রযুক্তির সাহায্যে হারানো মোবাইল উদ্ধার, মালদা জেলা ও হবিবপুর থানার পুলিশের সাফল্য।
দেবাশীষ পাল, মালদা:—অভিযোগের ভিত্তিতে বিশেষ প্রযুক্তির সাহায্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি সনাক্ত করে সফল অভিযান চালায় মালদা জেলা পুলিশ ও হবিবপুর থানার পুলিশ। সেই অভিযানের ফলস্বরূপ বুধবার সকালবেলা হবিবপুর থানায় এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩০ জন প্রকৃত মালিকের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল…

