মোদি সফরের প্রাক্কালে মালদহে বড় সাফল্য পুলিশের, উদ্ধার পাইপগান ও কার্তুজ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— প্রধানমন্ত্রীর জেলা সফরের আগে মালদহে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশি তৎপরতায় গ্রেপ্তার এক যুবক। ঘটনায় মালদহের রতুয়া থানার সামসী ফাঁড়ির পুলিশ সফলতা পেয়েছে। সামসী রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রধানমন্ত্রীর জেলা সফরের আগে এই ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল গোটা বিষয় খতিয়ে…

Read More

মানবিক উদ্যোগে বাঁচল উৎপল দাস, কলকাতায় উন্নত চিকিৎসার ব্যবস্থা।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – মালদা জেলার হরিচন্দ্রপুর বিধানসভার রামনগর এলাকার বাসিন্দা অতুল দাসের ছেলে উৎপল দাস দীর্ঘদিন ধরে পেটের জটিল সমস্যায় ভুগছিলেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে পরিবারের কাছে চিকিৎসার ব্যবস্থা সম্ভব হচ্ছিল না, ফলে উৎপল অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন।পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে সমাজসেবী মতিউর রহমান দ্রুত উৎপল দাসের বাড়িতে পৌঁছান। পরিবারের সঙ্গে কথা বলে তিনি কলকাতায়…

Read More

প্রধানমন্ত্রী সফরকে ঘিরে মালদায় তৎপর প্রশাসন ও বিজেপি সংগঠন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মাঝে আর এক দিন। আগামী ১৭ জানুয়ারি মালদায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐদিন তিনি বন্দে ভারত, অমৃত ভারত সহ ১১টি নতুন ট্রেন উপহার দেবেন রাজ্যবাসীর জন্য। আর সেই প্রস্তুতি চলছে জোরকদমে। ঐদিন তিনি পুরাতন মামলার বাইপাস সংলগ্ন ময়দানে জনসভা করবেন। গেরুয়া সাদা রঙে গড়ে উঠছে বিশাল মঞ্চ। মঞ্চের অদূরে গড়ে উঠছে…

Read More

মালদা কলেজ ময়দানে শুরু জেলা বইমেলা, উদ্বোধনে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

মালদা, নিজস্ব সংবাদদাতা : -বৃহস্পতিবার দুপুরে ফিতে কেটে, মশাল জ্বালিয়ে, নীল সাদা বেলুন উড়িয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা অধিকার এবং মালদা জেলা গ্রন্থাগার কৃত্যকের উদ্যোগে মালদা জেলা বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হলো মালদা কলেজ ময়দানে। উদ্বোধনের আগে মালদা বৃন্দাবনী ময়দান থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়,…

Read More

২৪ দিনের কর্মবিরতি, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আশা কর্মীদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের।আশা কর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম ১৫ হাজার টাকা ইনসেনটিভ সহ এক বছর পর্যন্ত সমস্ত বকেয়া প্রদান, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে সদর মহকুমা শাসক কে ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরে একটি…

Read More

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজছে মালদা টাউন স্টেশন, রাতদিন এক করে চলছে প্রস্তুতি।

দেবদশীষ পাল, মালদা—- মাঝে আর মাত্র এক দিন দিন৷ তারপরেই মালদায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মালদা টাউন স্টেশন থেকে তিনি দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন৷ সেদিকে লক্ষ্য রেখে আপাদমস্তক বদলে ফেলা হচ্ছে স্টেশনের সামনের অংশ৷ রাতদিন এক করে চলছে কাজ৷ সেসব কাজের তদারকি করছেন শীর্ষস্থানীয় রেলকর্তারা৷রেল সূত্রে জানা যায় ১৬…

Read More

তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মালদায় বিজেপির পরিবর্তন সংকল্প সভার প্রস্তুতি তুঙ্গে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:–পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের সার্বিক অপশাসন থেকে মুক্তি পেতে ও পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে পেতে আগামী ১৭ই জানুয়ারি শনিবার মালদার সাহাপুর বাইপাস মাঠে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের পরিবর্তন সংকল্প সভা। এ পরিবর্তন সংকল্প সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নতুন ভারতের উন্নয়নের কান্ডারী তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই…

Read More

মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

মালদহ, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি ঘোষণা করলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। আগামী ১৭ই জানুয়ারী দুপুর ১ টায় হেলিকপ্টারে করে মালদহের মাটিতে এসে নামবেন প্রধান মন্ত্রী। প্রথমে চলে যাবেন মালদা টাউন রেল স্টেশনে সেখান থেকে বন্দে ভারত স্লিপার হাওড়া কামাখ্যা গামী দুটি ট্রেনের উদ্বোধন করবেন এবং উদ্বোধন শেষে সেখান থেকে…

Read More

মকর সংক্রান্তিতে জংলি পীর বাবার মেলায় হিন্দু-মুসলিম সম্প্রীতির অনন্য মিলনমেলা।

দেবাশীষ পাল, মালদা —আজ মকর সংক্রান্তির পুণ্য তিথিতে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেমুয়া এনএইচ রোড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জংলি পীর বাবার মেলা। ভোর থেকেই মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।এই মেলায় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন একসঙ্গে উপস্থিত হয়ে জংলি পীর বাবার থানে প্রদীপ জ্বালান এবং মানত করেন।…

Read More

উৎসাহ-উদ্দীপনায় জমজমাট পুরাতন মালদার যুব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

।মালদা, নিজস্ব সংবাদদাতা:- ওল্ড মালদা যুবর পরিচালনায় ১২ ও ১৩ই জানুয়ারি পুরাতন মালদার সাহাপুর হাইস্কুল মাঠে সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে রাত্রিকালীন যুব কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। যুব দিবস উপলক্ষে ১২ই জানুয়ারি প্রতিযোগিতার শুভ সূচনা হয়, যেখানে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাঠে নামে বিভিন্ন দল।১৩ই জানুয়ারি মঙ্গলবার ছিল ফুটবল টুর্নামেন্টের অন্তিম দিন। ফাইনাল ম্যাচে দর্শকদের ভিড় ও উত্তেজনা…

Read More