শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে একটি বৈঠকের আয়োজন করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৭ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি শুরু করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে একটি বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য চৌধুরী, ডিআই বাণীব্রত দাস সহ অন্যান্য জেলা ও পুলিশ আধিকারিকরা।জেলা প্রশাসন সূত্রে খবর, এবারের মাধ্যমিক পরীক্ষায় মেইন ভেন্যু থাকছে ১৯টি, সাব ভেন্যু…

Read More

হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- মালদার রতুয়ার চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের বুথ সভাপতি সহ তিন সক্রিয় তৃণমূল কর্মী। চাঁদমনি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান আব্দুল তোওয়াপ(রতুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমর মুখার্জির রিপ্রেজেন্টেটিভ) বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করা বলে খবর। আর এই ঘটনাকে ঘিরেই রীতিমতো সোরগোল জেলার রাজনৈতিক মহলে। উল্লেখ্য, বৃহস্পতিবার…

Read More

শুক্রবার মালদা জেলার বামনগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত সোনঘাট হাই স্কুল মদানে সিভিক একশন প্রোগ্রাম করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ— বিএসএফ ৮৮ ব্যাটালিয়ান পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে। শুক্রবার দুপুরে । শুক্রবার মালদা জেলার বামনগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত সোনঘাট হাই স্কুল মদানে সিভিক একশন প্রোগ্রাম করা হয়। ৮৮ ব্যাটালিয়ান বিএসএফের পক্ষ থেকে এদিন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প,সহ এলাকার দুঃস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য…

Read More

রাজ্য সরকার চালু করেছে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা, অথচ রেশন ডিলার গ্রামে গিয়ে ফিঙ্গার নিয়ে রেশন সামগ্রী বিলি বণ্টন করছেন নিজের বাড়ি থেকে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—দুয়ারে রেশন পরিশেবা চলছে বাড়িতে বসে এমনি অভিযোগ গ্রামবাসীর। রাজ্য সরকার চালু করেছে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা। অথচ রেশন ডিলার গ্রামে গিয়ে ফিঙ্গার নিয়ে রেশন সামগ্রী বিলি বণ্টন করছেন নিজের বাড়ি থেকে। তাতেও আবার কারচুপি করছেন। কম পরিমাণে দিচ্ছেন বরাদ্দ রেশন সামগ্রী। এমনই নানান অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার…

Read More

মালদায় বোমা বিস্ফোরণ, গুরুতর আহত অবস্থায় দুই নাবালোককে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা— আবারো মালদায় বোমা বিস্ফোরণ। বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মালদার রতুয়া থানার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। গুরুতর আহত অবস্থায় দুই নাবালোককে উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আঘাত গুরুতর থাকায় দু’জনকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত নাবালকরা হলেন,…

Read More

বিদ্যালয়ের তালাবন্ধ গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিদ্যালয় খোলার জন্য অপেক্ষা করতে দেখা গেল বিদ্যালয়ের কচিকাঁচাদের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—বিদ্যালয়ে পাঁচ-পাঁচজন শিক্ষক। অথচ বেলা ১১টা পর্যন্ত বিদ্যালয়ে দেখা মিলল না একজনও শিক্ষকের। ফলে বিদ্যালয়ের তালাবন্ধ গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিদ্যালয় খোলার জন্য অপেক্ষা করতে দেখা গেল বিদ্যালয়ের কচিকাঁচাদের। বুধবার এমনটাই ছবি নজরে এল মালদার মানিকচক ব্লকের মথুরাপুর কাঁকরিবাধা বাণী স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, এই বিদ্যালয়ে রয়েছেন পাঁচ-পাঁচজন শিক্ষক। এরমধ্যে প্রধান…

Read More

আদালত চত্বরে বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-কোলকাতায় বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু। আদালত চত্বরে বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। আর এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া মালদা শহরে। কারণ গুলিবিদ্ধ বিচারকের দেহরক্ষী গোপাল কুমারের আদি বাড়ি মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লী এলাকায়। তিনি ছোটো থেকেই পরিবারের সঙ্গে উত্তর কৃষ্ণপল্লী এলাকাতেই বড়ো হয়েছিলেন। তাই তার আকস্মিক মৃত্যুর খবরে এদিন শোকের ছায়া নেমে আসে…

Read More

বিবাদের জেরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে, ঘটনাটি ঘটেছে চাঁচল থানার অন্তর্গত খেমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁঠালপাড়া গ্রামে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে খুন এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার অন্তর্গত খেমপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁঠালপাড়া গ্রামে। মৃতের নাম সাদ্দাম হোসেন। আহত আরো দুজন। জানা গেছে প্রতিদিনের মতন সাদ্দাম এই দিন গ্রাম থেকে কিছুটা দূরত্বের মুরিয়ালিপারা এলাকায় নিজের জমিতে চাষ করতে গেছিল। এই জমিটি দখল করার চেষ্টা করেছিল কিছু ব্যক্তি। সাদ্দাম…

Read More

সরস্বতী পূজা উপলক্ষে তিন কিমি রোড রেস করা হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-সরস্বতী পূজা উপলক্ষে প্রতি বছর মতো এবারো কেন্দপুকুর ভাই বন্ধু ক্লাবের পরিচালনায় ৩ কিমি রোড রেস অনুষ্ঠিত হয়ে গেল বুধবার সকালে। সরস্বতী পূজা উপলক্ষে মালদা জেলার হবিবপুর ব্লকের কেন্দপুকুর ভাই বন্ধু ক্লাব বহু বছর ধরে বিভিন্ন থিমের মাধ্যমে সরস্বতী পূজার আয়োজন করে। এবছরের ঐ ক্লাবের সরস্বতী পূজার থিম তুলে ধরা হয় বর্ণপরিচয়।সেই উপলক্ষে…

Read More

হিমঘরে আলু সংরক্ষণের জন্য বুধবার সকাল দশ’টা থেকে জেলার প্রতিটি হিমঘরে বন্ডের কুপন নেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা গেল আলু চাষীদের।

নিজস্ব সংবাদদাতা, মালদা— সকাল থেকে ভির কুপুন নিতে, মালদহের কৃষকদের। হিমঘরে আলু সংরক্ষণের জন্য বুধবার সকাল দশ’টা থেকে জেলার প্রতিটি হিমঘরে বন্ডের কুপন নেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা গেল আলু চাষীদের। এই মর্মে পুরাতন মালদার কালুয়াদিঘী এলাকার একটি বেসরকারি হিমঘরে কার্যত আলু চাষীদের উপচে পড়া ভিড়। তবে জানা গেছে, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর…

Read More