পুরাতন মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির চালকের উপরে হামলা চালালো দুষ্কৃতীরা।
নিজস্ব সংবাদদাতা, মালদহ:- মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির উপর হামলার দু সপ্তাহ কাটতে না কাটতেই এবারের সাবিত্রী মিত্রের গাড়ির চালকের উপরে হামলা চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে পুরাতন মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে। জানা গেছে, সাবিত্রী মিত্রর গাড়ির চালক অনুপ সাহা তার পরিবার নিয়ে বিয়ে বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে ফিরছিল। বাড়ির…

